ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা নিল চাঁপাইনবাবগঞ্জের আইমান কানিতা বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদ পেল উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের সম্মাননা তানোরের আলোচিত মামলার রায় পুনর্বিবেচনা ও চারঘাটের শিশুর ঘটনায় দ্রুত বিচার দাবি ইবির শহীদ আবরার ফাহাদ হলে আসন পেল না থিওলজি অনুষদের শিক্ষার্থীরা ভালুকার ১৩ বছর আগের আলোচিত মিন্টু হত্যা মামলার রায় নাচোল থানায় বৃক্ষরোপণ কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাবি উপাচার্যের সঙ্গে প্রাধ্যক্ষ পরিষদের মতবিনিময় সভা আরএমপি কমিশনােরর সাথে সাংবাদিক নেতা মাখনের সৌজন্য সাক্ষাৎ পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হলেন এমপি মিলন
রাজশাহীতে মানববন্ধন

তানোরের আলোচিত মামলার রায় পুনর্বিবেচনা ও চারঘাটের শিশুর ঘটনায় দ্রুত বিচার দাবি

রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে ন্যায়বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীদের একাংশ।

রাজশাহীর তানোর উপজেলার একটি আলোচিত যৌন সহিংসতার মামলার রায় পুনর্বিবেচনা এবং চারঘাটে এক শিশুর ওপর নির্যাতনের ঘটনায় দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিতে রাজশাহী মহানগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ১০টা ৪৫ মিনিটে নগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেববাজার জিরো পয়েন্টে জাতীয় আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে জাতীয় আদিবাসী পরিষদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং স্থানীয় নাগরিকরা অংশ নেন। উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগর শাখার সভাপতি ছোটন সরদার, জাতীয় আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি যাদু কুমার দাস, সমাজকর্মী মেরিনা হাঁসদা, প্রমিলা কিন্তুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। চারঘাটের আলোচিত ঘটনায় ক্ষতিগ্রস্ত শিশুর পরিবারের সদস্যরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, তানোর উপজেলার আলোচিত মামলায় ভুক্তভোগী তরুণী ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর নিখোঁজ হওয়ার পরদিন সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে ২৯ সেপ্টেম্বর যৌন সহিংসতার অভিযোগে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ১২ জুলাই রাজশাহীর একটি আদালত অভিযুক্তকে খালাস প্রদান করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ওই রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘ সময় বিচারিক প্রক্রিয়া চলার পরও ভুক্তভোগী পরিবার কাঙ্ক্ষিত বিচার পায়নি বলে তারা মনে করেন। তারা উচ্চ আদালতে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে রায় পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এছাড়া চারঘাটে সাত বছর বয়সী এক শিশুর ওপর সংঘটিত নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবিও জানানো হয়।

বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিটি ঘটনায় দ্রুত তদন্ত, আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সময়মতো বিচার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বিচারহীনতার সংস্কৃতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

মানববন্ধনের শেষে আয়োজকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা নিল চাঁপাইনবাবগঞ্জের আইমান কানিতা

রাজশাহীতে মানববন্ধন

তানোরের আলোচিত মামলার রায় পুনর্বিবেচনা ও চারঘাটের শিশুর ঘটনায় দ্রুত বিচার দাবি

প্রকাশের সময়ঃ ০১:৪৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬