ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ সেমিফাইনাল ম্যাচ চলাকালে ভয়াবহ বজ্রাঘাতে মাঠেই ফুটবলারের মৃত্যু ‘ডিসেম্বরে দেশে এলে রাজপথেই দেখা হবে’- ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ঐক্য ধরে রাখতে না পারলে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান হতে পারে-ইবি উপাচার্য সিঙ্গেল মায়েদের স্বাবলম্বিতা ও বিহারী শিশুদের শিক্ষায় অনন্য সামাজিক উদ্যোগ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের রাজপথের সংঘাতের প্রভাব শুধু সড়কেই সীমাবদ্ধ ছিল না মায়ের উদ্দেশে শেষ চিঠি লিখেই আন্দোলনে যান আনাস

ইবিতে ছাত্রশক্তির সভায় হট্টগোল: তদন্তে কেন্দ্রীয় কমিটির ৩ সদস্যের কমিটি

  • ইবি প্রতিনিধি:
  • প্রকাশের সময়ঃ ১২:৫৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ১২৪৭ Time View

ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির আলোচনা সভায় সৃষ্ট পরিস্থিতির ঘটনায় তদন্তে কেন্দ্রীয় কমিটির তিন সদস্যের কমিটি গঠন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় ছাত্রশক্তির আয়োজিত একটি আলোচনা সভায় সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৭ জুলাই) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহফুজুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইবি শাখার উদ্যোগে আয়োজিত জুলাই স্মরণে আলোচনা সভায় উদ্ভূত পরিস্থিতি কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নজরে এসেছে। বিষয়টি নিরপেক্ষভাবে পর্যালোচনার জন্য কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের অনুমোদনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসিব আল ইসলাম, মাহফুজুর রহমান এবং শাবাব হোসেন মেহের। তাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনার তদন্ত শেষ করে কেন্দ্রীয় কমিটির কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ঘটনার প্রকৃত চিত্র মূল্যায়ন করে প্রয়োজনীয় সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এর আগে শনিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বটতলায় অনুষ্ঠিত ‘জুলাই বিপ্লবের স্মৃতিচারণ ও নতুন রাজনৈতিক ধারা বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় নবগঠিত ছাত্রশক্তির কমিটিকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

জাতীয় ছাত্রশক্তির দাবি অনুযায়ী, অনুষ্ঠানে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতুর বক্তব্য চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুবাশ্বির আমিন এবং যুগ্ম সদস্যসচিব বাঁধন বিশ্বাস স্পর্শের নেতৃত্বে কয়েকজন সেখানে প্রবেশ করেন। এ সময় কমিটি গঠন নিয়ে আপত্তি জানিয়ে উচ্চস্বরে প্রতিবাদ করলে সভাস্থলে সাময়িক বিশৃঙ্খলা দেখা দেয়। পরে এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় পর্যায়ে তদন্ত কমিটি গঠনকে সংগঠনটির পক্ষ থেকে পরবর্তী সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

ইবিতে ছাত্রশক্তির সভায় হট্টগোল: তদন্তে কেন্দ্রীয় কমিটির ৩ সদস্যের কমিটি

প্রকাশের সময়ঃ ১২:৫৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬