ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দেশের সব বেসরকারি মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কনের নির্দেশ কারা কর্মকর্তা-কর্মচারীদের জন্য চালু হলো নতুন মেডিকেল সেন্টার মাগুরায় নিজ বাসা থেকে মোটর শ্রমিকের মরদেহ উদ্ধার ৭ আগস্ট পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, উত্তরাঞ্চলসহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির শঙ্কা চাঁপাইনবাবগঞ্জে লিগ্যাল এইডের সহায়তায় আড়াই মাস পর ৭ কারাবন্দীর জামিন চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন (কলাপট্টি) সড়কের নির্মাণকাজ শুরু জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোমস্তাপুরে বিএনপির প্রস্তুতি জোরদার, কর্মসূচির স্থান পরিদর্শন ময়মনসিংহে ডিবির অভিযানে স্কুটিসহ ৫০০পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

ইবিতে দুই পর্বে কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, থাকছেন শিক্ষামন্ত্রীসহ ৮ রাষ্ট্রীয় অতিথি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন, যেখানে অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ওরিয়েন্টেশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল (১ আগস্ট)। দুই পর্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আরও আটজন রাষ্ট্রীয় অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

শুক্রবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১ আগস্ট সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত হবে। উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. মাহ্‌দী আমিন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ্‌, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে একই দিনে দুই পর্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ, কলা, সামাজিক বিজ্ঞান, আইন এবং ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। দুপুর ২টা থেকে শুরু হওয়া দ্বিতীয় পর্বে অংশ নেবেন ব্যবসায় প্রশাসন, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি এবং জীববিজ্ঞান অনুষদের নবীন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সব নবীন শিক্ষার্থীর জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি রাষ্ট্রীয় অতিথিদের সময় ও উপস্থিতিকে অগ্রাধিকার দিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের সংশ্লিষ্টদের বক্তব্য সংক্ষিপ্ত রাখা হবে।

নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, “আমরা স্থানীয় থানার দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক করেছি এবং তারা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ক্যাম্পাসের সক্রিয় ছাত্র সংগঠনগুলোও সহযোগিতা করবে। পুলিশ প্রশাসনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আনসার, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। অতিথিদের যথাযথ অভ্যর্থনা এবং অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমাদের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।”

জনপ্রিয় সংবাদ

দেশের সব বেসরকারি মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল

ইবিতে দুই পর্বে কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, থাকছেন শিক্ষামন্ত্রীসহ ৮ রাষ্ট্রীয় অতিথি

প্রকাশের সময়ঃ ০১:২৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬