ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ সেমিফাইনাল ম্যাচ চলাকালে ভয়াবহ বজ্রাঘাতে মাঠেই ফুটবলারের মৃত্যু ‘ডিসেম্বরে দেশে এলে রাজপথেই দেখা হবে’- ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ঐক্য ধরে রাখতে না পারলে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান হতে পারে-ইবি উপাচার্য সিঙ্গেল মায়েদের স্বাবলম্বিতা ও বিহারী শিশুদের শিক্ষায় অনন্য সামাজিক উদ্যোগ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের রাজপথের সংঘাতের প্রভাব শুধু সড়কেই সীমাবদ্ধ ছিল না মায়ের উদ্দেশে শেষ চিঠি লিখেই আন্দোলনে যান আনাস

ভোলাহাটে অটোর চালকের সিটের নিচে মিলল ৪০০ বোতল স্কাফ সিরাপসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অটোরিকশা থেকে উদ্ধার হওয়া ৪০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় অভিযান চালিয়ে একটি অটোরিকশার চালকের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০০ বোতল ভারতীয় নেশাজাতীয় স্কাফ সিরাপ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা সিরাপগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে ভোলাহাট থানার দলদলি ইউনিয়নের ঘাইবাড়ি গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোহাম্মদ তহুরুল (৩০) নামে এক ব্যক্তির বাড়ির ভেতরে থাকা একটি অটোচার্জার গ্যারেজে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে একটি অটোরিকশার চালকের সিটের নিচে বিশেষভাবে সংরক্ষিত অবস্থায় ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অটোরিকশার চালক তহুরুলকে আটক করা হয়। একই অভিযানে মো. রেজাউল (৪০) নামের আরও একজনকে আটক করা হয়েছে।

প্রাথমিক তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আটক দুই ব্যক্তি পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত। এ চক্রের সঙ্গে আরও কয়েকজন পলাতক ব্যক্তির সম্পৃক্ততার তথ্যও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

উদ্ধার হওয়া স্কাফ সিরাপ জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুযায়ী  সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা  হয়েছে বলে জানাগেছে ভোলাহাট থানাপুলিশের মাধ্যেমে।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

ভোলাহাটে অটোর চালকের সিটের নিচে মিলল ৪০০ বোতল স্কাফ সিরাপসহ আটক ২

প্রকাশের সময়ঃ ০১:০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬