ঢাকা ১০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

চাঁপাইনবাবগঞ্জে এনডিডি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে এনডিডি বিষয়ক মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদপত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত “এনডিডি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ-২০২৬” কর্মসূচির সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৩ থেকে ১৭ আগস্ট পর্যন্ত পাঁচ দিনব্যাপী চলা এই প্রশিক্ষণের সমাপনী দিনে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার এবং আম্বিয়া খাতুনসহ অন্যান্যরা। সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ শাখার প্রথম সহ-সভাপতি আলহাজ্ব মো. সাইফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে নিউরো-ডেভেলপমেন্টাল ডিসঅ্যাবিলিটি (এনডিডি) অর্থাৎ স্নায়ু বিকাশজনিত প্রতিবন্ধকতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যথাযথ পরিচর্যা ও প্রশিক্ষণের গুরুত্বের ওপর বিশেষভাবে জোর দেন। অনুষ্ঠানের শেষ পর্বে প্রশিক্ষণ গ্রহণকারীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে এনডিডি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

প্রকাশের সময়ঃ ০৬:১২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬