ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
শাকিল ও রূপার সম্পদের হিসাব চেয়ে কারাগারে নোটিশ পাঠাচ্ছে দুদক Environmental Communication and Journalism কোর্সের আওতায় ‘Sustainability Frontiers’ সেমিনার অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই কৃষিজমিতে ইটভাটা নির্মাণ- মালিককে ১ লাখ টাকা জরিমানা ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১ ভেটেরিনারি চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে বন্ধ থাকবে ক্লিনিক ডা. নাদিম সরকারের বিরুদ্ধে বিভাগীয় মামলা ছেলেদের বিদেশ পাঠাতে ঋণ, কিস্তির চাপে ভৈরবে গৃহবধূর মৃত্যু অভয়নগরে ৩ জন আটক, ওয়ান শুটারগান-গুলি ও ৩ মোটরসাইকেল জব্দ বিডা-বেজা-পিপিপিএ একীভূত, ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ ঢাকার কয়েকটি দূতাবাসে ই-মেইলে হুমকি, তদন্ত করছে সিটিটিসি

ফিফা অনুমোদন দিল, আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৯:৩৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ১২৪১ Time View

ফিফার অনুমোদন পাওয়ায় আশিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ ফুটবল দল।

ফিফার অনুমোদন পাওয়ায় আসন্ন আশিয়ান কাপে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের। টুর্নামেন্টে খেলার বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সম্মতি জানানোর পর ফিফার অনুমতির অপেক্ষায় ছিল। শুক্রবার রাতে সেই অনুমোদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।

শনিবার বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে বিষয়টি জানান সংস্থাটির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনি বলেন, আশিয়ান কাপে অংশ নেওয়ার জন্য ফিফার কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ।

আমিরুল ইসলাম বাবু বলেন, ‘ফিফার কাছ থেকে আমরা গত রাতে ইতিবাচক খবর পেয়েছি। আমরা আশিয়ান কাপে খেলার অনুমতি পেয়েছি। এরই মধ্যে ফিফাকে নিশ্চিত করেছি যে, আশিয়ান কাপে খেলব।’

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। গত ১৩ আগস্ট ভারত প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ার পর বাংলাদেশকে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

এবারের আসরে মোট ১৪টি দল দুটি বিভাগে অংশ নেবে। বিভাগ দুটি হলো—প্রিমিয়ার ডিভিশন ও চ্যালেঞ্জ ডিভিশন। প্রিমিয়ার ডিভিশনের ম্যাচগুলো আয়োজন করবে ইন্দোনেশিয়া। অন্যদিকে চ্যালেঞ্জ ডিভিশনের আয়োজক হংকং।

প্রিমিয়ার ডিভিশনে স্বাগতিক ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকবে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও পাকিস্তান

ফিফার অনুমোদন পাওয়ায় এখন এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

জনপ্রিয় সংবাদ

শাকিল ও রূপার সম্পদের হিসাব চেয়ে কারাগারে নোটিশ পাঠাচ্ছে দুদক

ফিফা অনুমোদন দিল, আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ

প্রকাশের সময়ঃ ০৯:৩৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬