ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
স্কুল ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক দলের নেতৃত্ব অগ্রহণযোগ্য- ডেপুটি স্পিকার নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ অন্তত ৪০৩ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব সম্পূর্ণ মিথ্যা- দায়ীদের শাস্তির দাবি নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় রহস্য, বাসা থেকে উদ্ধার তিন পিস্তলসহ দেশীয় অস্ত্র ময়মনসিংহ বিভাগীয় কমিটি ঘোষণা- সভাপতি প্রীতিময় ও সম্পাদক উত্তম ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তারেক রহমানের নেতৃত্ব সম্প্রসারণের আহ্বান এমপি আজিজের মহানন্দা সেতুর কাছে ডিবির অভিযান, ১১২৫ বোতল কোডিনযুক্ত সিরাপসহ যুবক আটক প্রতিটি শিশু মানসম্মত শিক্ষা লাভ করবে- চাঁপাইনবাবগঞ্জে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের বিদিরপুর মহাডাঙ্গা এলাকায় বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে সদর উপজেলার বিদিরপুর মহাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া বনলতা এক্সপ্রেসের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার পর সেখানেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সকাল সাড়ে ৯টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সদর মডেল থানার ইনচার্জ মো. একরামুল হোসাইন জানান, নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এ জন্য তাঁর ছবি দেশের বিভিন্ন থানায় পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় শনাক্ত করা গেলে তাঁর বিষয়ে বিস্তারিত তথ্য এবং দুর্ঘটনার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে আরও জানা সম্ভব হবে।

জনপ্রিয় সংবাদ

স্কুল ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক দলের নেতৃত্ব অগ্রহণযোগ্য- ডেপুটি স্পিকার

বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

প্রকাশের সময়ঃ ১১:২২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬