ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নেপালের ভয়াবহ বন্যা ও বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে নতুন প্রশ্ন জাতীয় পদক অর্জনকারী ফজলে রাব্বীকে নলডাঙ্গায় সংবর্ধনা ময়মনসিংহের ১৩ উপজেলায় ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট–২০২৬’ সারের কোনো সংকট নেই দেশে , সমস্যা বিতরণে: পানিসম্পদ প্রতিমন্ত্রী গরমে ঠান্ডা স্বস্তি, ঘরেই সহজে বানান সুস্বাদু ডাবের পুডিং ফিফার সব নিষেধাজ্ঞা কাটিয়ে দলবদলে ফিরল বসুন্ধরা কিংস একসঙ্গে নিভল পাঁচ শিশুর প্রাণের প্রদীপ- পাশাপাশি কবরে শায়িত যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক রংপুরে ৪ খুন-গাফিলতির কোন সুযোগ নেই, আশ্বাস নতুন পুলিশ কমিশনারের নেপালের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন- দেশে ফিরে অপু বিশ্বাস

দুই সাংবাদিকের ওপর হামলা: প্রধান আসামি শাওন গ্রেপ্তার

কুমিল্লায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদ সংগ্রহের পথে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত শাওনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

গ্রেপ্তার শাওন সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকার বাসিন্দা এবং সেলিম মিয়ার ছেলে।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ জানান, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে থানায় মামলা দায়ের হলে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে ডিবি পুলিশ।

তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে রাতে বিজয়পুর এলাকা থেকে শাওনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে বুধবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকার মিস্ত্রীপুকুর পাড় এলাকায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিক তানভীর দিপুর ভাষ্য অনুযায়ী, যমুনা টেলিভিশনের কুমিল্লা অফিসের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম চৌধুরী খোকন এবং স্টার নিউজের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবদুল্লাহ আল মারুফসহ তারা সংবাদ সংগ্রহের কাজে লালমাইয়ের দিকে যাচ্ছিলেন।

পদুয়ার বাজার মোড়ে যানজটের কারণে তারা বিকল্প একটি সড়ক ব্যবহার করে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে ওঠার চেষ্টা করেন। এ সময় স্থানীয়ভাবে তৈরি লোহার ব্যারিকেডের কারণে কয়েকটি যানবাহন আটকে পড়ে এবং এলাকায় যানজট সৃষ্টি হয়।

জট নিরসনের কারণ জানতে সাংবাদিকরা সামনে এগিয়ে যান। একপর্যায়ে ব্যারিকেড সরিয়ে যানবাহন চলাচলে সহযোগিতা করা হচ্ছিল বলে জানান তানভীর দিপু।

অভিযোগ অনুযায়ী, এ সময় শাওন নামের এক যুবক সেখানে এসে যান চলাচলে সহযোগিতা করার বিষয়টি নিয়ে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে তিনি রড দিয়ে দুই সাংবাদিকের ওপর হামলা করেন বলে অভিযোগ ওঠে। এতে তারা আহত হন।

সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, আহত সাংবাদিক আবদুল্লাহ আল মারুফ বাদী হয়ে রাতে থানায় শাওন ও তার বাবার বিরুদ্ধে মামলা করেছেন।

গ্রেপ্তার শাওনকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

নেপালের ভয়াবহ বন্যা ও বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে নতুন প্রশ্ন

দুই সাংবাদিকের ওপর হামলা: প্রধান আসামি শাওন গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ১২:২৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬