ঢাকা ১১:১৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জাতীয় সংসদের সামনে নারী শক্তির মানববন্ধন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে চট্টগ্রাম-কক্সবাজার রুটে রেলওয়ের বিশেষ প্রচারণা ‘চির বিদায় পৃথিবী’ পোস্টের ১৯ ঘণ্টা পর সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু টঙ্গীর হাজী মাজার বস্তি উচ্ছেদ, রাজউকের ৩ বিঘা জমি দখলমুক্ত রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস চাঁপাইনবাবগঞ্জে রহনপুর কমিউটার ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু রাজশাহী নগরীর সড়কদ্বীপে সবুজায়নের পরিচর্যা, কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন গৌরনদীতে মোবাইল কোর্টের অভিযান, রেস্টুরেন্ট-কারখানা-ফার্মেসিকে জরিমানা ইবিতে ‘সঞ্চারী’ বাসের রুট পরিবর্তনের প্রতিবাদে ফটকে তালা দিয়ে বিক্ষোভ

সবুজ বেষ্টনী গড়ার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করছেন অতিথিরা।

‘সবুজে সাজাই বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নতুন প্রজন্মকে সবুজায়ন আন্দোলনে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে চ্যানেল আই ও প্রকৃতি ও জীবন ক্লাব, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সহযোগিতা করে চাঁপাইনবাবগঞ্জ বন বিভাগ।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও ফুলের গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি পরিবেশের প্রতি শিক্ষার্থীদের দায়িত্বশীলতা ও সচেতনতা বাড়াতে সহস্রাধিক গাছের চারা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের দেশব্যাপী সবুজ বেষ্টনী গড়ার কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা পরিষদ ও স্বেচ্ছাসেবী সদস্যরা এ কর্মসূচি বাস্তবায়ন করেন।

অনুষ্ঠানে কলেজ ক্যাম্পাসে বেল, শিউলি, পলাশ, বকুল, বাসক, জারুল, কবরী, চেরি, মধুমঞ্জুরী, ডালিম, অর্জুন, ছাতিয়ান, আমলকি, বহেড়া, চালতা, কানাইডিঙ্গা, হরিতকীসহ নানা প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। ফলজ, বনজ, ঔষধি ও ফুলের গাছের সমন্বয়ে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ায় কলেজজুড়ে তৈরি হয় এক সবুজ উৎসবের আমেজ।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এন. এম. ওয়াসিম ফিরোজ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) অনুজ চন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক ও প্রকৃতি ও জীবন ক্লাবের সম্মানিত সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মো. রাইহানুল ইসলাম লুনা, প্রকৃতি ও জীবন ক্লাবের সম্মানিত সদস্য রোকসানা আহমদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকা বেগম এবং ফেরদৌস আহমেদ।

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

এ ছাড়া অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টামণ্ডলী, স্বেচ্ছাসেবী সদস্য, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং পবিত্র গীতা পাঠ করা হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর পরিবেশ ও জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, খরা, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।

তারা বলেন, শুধু একটি চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না; গাছটিকে বাঁচিয়ে বড় করে তোলাও সমান গুরুত্বপূর্ণ। একটি গাছ শুধু ফল বা কাঠই দেয় না, মানুষের জন্য অক্সিজেন সরবরাহ করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, মাটি ক্ষয় রোধ করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখে।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রত্যেক শিক্ষার্থী যদি অন্তত একটি গাছের দায়িত্ব নেয় এবং সেটিকে বড় করে তোলে, তাহলে চাঁপাইনবাবগঞ্জের পরিবেশ রক্ষায় বড় পরিবর্তন আনা সম্ভব। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার এ উদ্যোগকে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তারা।

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানে বৃক্ষরোপণ করছেন অতিথিরা।

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ক্লাবের এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের পরিবেশ রক্ষার প্রধান কারিগর।

বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয় করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের জেলা সমন্বয়ক ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু।

অনুষ্ঠান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মো. আবু রায়হান। সহযোগিতা করেন শিক্ষক পরিষদের সম্পাদক মো. আমিনুল ইসলাম এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আবু ফরহাদ আহমেদ।

কর্মসূচি বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা করেন দৈনিক চাঁপাই দর্পণের নিজস্ব প্রতিনিধি মো. ইসাহাক আলী, কম্পিউটার সহকারী রাশিদা রুমকি, দর্পণ পরিবারের সদস্য মো. আসাদুল্লাহসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের পরিবেশবান্ধব এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা মনে করেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাওয়া গেলে চাঁপাইনবাবগঞ্জকে আরও সবুজ ও পরিবেশবান্ধব জনপদে পরিণত করা সম্ভব।

আয়োজকদের আশা, প্রকৃতি ও জীবন ক্লাবসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জ জেলা সবুজ বেষ্টনীর অন্যতম দৃষ্টান্ত হিসেবে গড়ে উঠবে। ‘একটি গাছ, একটি প্রাণ—সবুজ হোক আগামী বাংলাদেশ’—এমন প্রত্যয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে শেষ হয় পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতার এ ব্যতিক্রমী আয়োজন।

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদের সামনে নারী শক্তির মানববন্ধন

সবুজ বেষ্টনী গড়ার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ

প্রকাশের সময়ঃ ০৯:০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬