ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
প্রতারণা মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে দুই দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মাহবুবা হাকিমের রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণের হিসাব জানালেন অর্থমন্ত্রী জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরই বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ- স্পিকার একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ১৫৫৮ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শুরু মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে ৬ দোকানসহ ১১ বসতঘর পুড়ে ছাই হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে মসিক মেয়রসহ তিনজনকে কারণ দর্শানোর নির্দেশ আয়েশা (রা.) কেন গভীর রাতে মহানবী (সা.)-এর পিছু নিয়েছিলেন?

ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্ব অবসানে জাতিসংঘে প্রস্তাব পাস

ফিলিস্তিনি ভূখণ্ডে ১৯৬৭ সালের ইসরাইলি দখলদারিত্ব অবসানের আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। মঙ্গলবার সাধারণ পরিষদে ‘ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ নিষ্পত্তি’ সংক্রান্ত এই প্রস্তাব পাস হয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের। জিবুতি, জর্ডান, মৌরিতানিয়া, কাতার, সেনেগাল ও ফিলিস্তিন খসড়া প্রস্তাবটি উত্থাপণ করে। প্রস্তাবের পক্ষে ১৫১টি, বিপক্ষে ১১টি এবং ভোটদানে বিরত ছিল ১১টি দেশ। প্রস্তাবে ফিলিস্তিনের প্রশ্নে জাতিসংঘের দায়িত্বের কথা পুনর্ব্যক্ত করা হয়। এতে ১৯৬৭ সালের ইসরাইলি দখলদারিত্বের অবসান এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি ইসরাইলকে বসতি স্থাপন কার্যক্রম বন্ধ করে আন্তর্জাতিক আইন মেনে চলার দাবি জানানো হয়।২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইল ৭০ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। একই সময়ে, ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে এক হাজার ৮৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আটক করেছে আরো হাজার হাজার ফিলিস্তিনি।

জনপ্রিয় সংবাদ

প্রতারণা মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা

ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্ব অবসানে জাতিসংঘে প্রস্তাব পাস

প্রকাশের সময়ঃ ০৯:৩০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫