ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন মতলব উত্তরে ১৬ হাজার টাকার জালনোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মুন্সীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় ৭০ কোটি টাকার আইটি পার্ক, আট বছরেও শেষ হয়নি নির্মাণকাজ এশিয়ার জন্য তেলের দাম ছয় বছরের সর্বনিম্নে নামাল সৌদি চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৬৪ রাজনৈতিক প্রশ্রয়ে শিক্ষার্থীদের অতিক্ষমতা চলতে পারে না: টিআইবি অর্থ পাচার ও বেনামি সম্পত্তির অভিযোগ অস্বীকার করলেন রাকুল প্রীত সিং সঠিক নীতি ও প্রস্তুতিতে অনিশ্চয়তা মোকাবিলা সম্ভব: মাহদী আমিন ফোনে পরিচয়ের পর দেখা করতে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৫ মূলহোতা গ্রেপ্তার

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:৫৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১২৩৬ Time View

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে পাঁচজন গ্রেপ্তার

কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লায় তিনটি গ্যাংয়ের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। সোমবার (৫ অক্টোবর) কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কোতোয়ালি থানা এলাকার ‘শ্যামল স্কোয়াড’ গ্যাংয়ের জিসান (১৯) ও সাইফুল ইসলাম (২০), চৌদ্দগ্রাম থানা এলাকার ‘১২০৭’ গ্যাংয়ের মো. তারেক হোসেন সৈকত (১৯) ও মো. জাকির আহমদ (২৩) এবং মনোহরগঞ্জ থানা এলাকার ‘পিএক্স ১০’ গ্যাংয়ের মো. শাকিব (১৭)। 

কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় এসব অভিযান চলছে।

পুলিশের দাবি, প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তার ব্যক্তিদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। কয়েকটি প্রতিবেদনে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি ও আতঙ্ক সৃষ্টির অভিযোগের কথাও উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচজনকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কিশোর গ্যাংয়ের তৎপরতা ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা পুলিশ।

জনপ্রিয় সংবাদ

আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৫ মূলহোতা গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০৬:৫৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬