ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১ ডামুড্যায় গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা ও জ্বরে প্রাণ গেল বাংলাদেশি দুই ভাইয়ের

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:২৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১২৭৭ Time View

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১১ দিনের ব্যবধানে মারা গেছে প্রবাসী বাংলাদেশি পরিবারের দুই ভাই শাহ আদ্রী ও শাহ ওয়াদি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাত্র ১১ দিনের ব্যবধানে মারা গেছে প্রবাসী বাংলাদেশি এক পরিবারের দুই সন্তান। তাদের মধ্যে বড় ভাই শাহ আদ্রীর বয়স ছিল ২৬ বছর, আর ছোট ভাই শাহ ওয়াদির বয়স মাত্র ১০ বছর।

পরিবার ও স্বজনদের বরাতে জানা গেছে, গত ৩ অক্টোবর কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান শাহ আদ্রী। তিনি সম্প্রতি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে একটি প্রতিষ্ঠানে চাকরি শুরু করেছিলেন।

বড় ভাইয়ের মৃত্যুর ১১ দিন পর বুধবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে মারা যায় ছোট ভাই শাহ ওয়াদি। জ্বরে আক্রান্ত হওয়ার পর তাকে নিউইয়র্কের ব্রঙ্কসের মন্টিফিওর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত দুই ভাইয়ের পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ফুলবাড়ি গ্রামে। পরিবারটি প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছে। দীর্ঘদিন প্রবাসে থাকলেও গ্রামের মানুষের সঙ্গে তাদের যোগাযোগ ও সম্পর্ক রয়েছে।

নিহতদের মামাতো ভাই তাজুল বাহার জানান, ৩ অক্টোবর মোটরসাইকেল দুর্ঘটনায় শাহ আদ্রীর মৃত্যু হয়। এরপর জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছোট ভাই শাহ ওয়াদি।

এদিকে অল্প সময়ের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকের মধ্যে রয়েছেন তাদের বাবা-মা। স্বজনদের বরাতে জানা গেছে, শোকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাবা শাহ আসাদ। দুই ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন মা-ও।

শাহ আসাদের মামাতো ভাই কামরুল হাসান দুই ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। একই পরিবারের দুই সন্তানের এমন অকালমৃত্যুর ঘটনায় স্বজন, পরিচিতজন ও গ্রামের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা ও জ্বরে প্রাণ গেল বাংলাদেশি দুই ভাইয়ের

প্রকাশের সময়ঃ ০৬:২৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬