ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ইবির মার্কেটিং বিভাগে নীতিমালা উপেক্ষা করে ডিনকে সভাপতি নিয়োগ ইবির নীতিমালা উপেক্ষা করে ডিনকে সভাপতি নিয়োগের অভিযোগ নোবিপ্রবিতে ছাত্রদলের দু’পক্ষের ব্যাপক সংঘর্ষ, আহত ৫ নির্মাণাধীন কালভার্টে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু নোবিপ্রবিতে হলের সিট নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩; সাংবাদিক হেনস্তা দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর যেসব রুটে চলবে বিআরটিসির ‘পিংক বাস’ উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত, মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ বুটেক্সে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ জন সাময়িক বহিষ্কার, জরিমানা ৩ জনকে সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১১৫

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, প্রাণ গেল নারীর,আহত ৩

বরিশালের গৌরনদীতে ভোরের নিস্তব্ধতা ভেঙে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক নারীর, গুরুতর আহত হয়েছেন একই পরিবারের তিন সদস্য। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে উল্টে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
রবিবার (২৯ মার্চ) ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনাগামী ‘গ্রীনভিউ পরিবহন’ (রেজি: বরগুনা-ব-১১-০০২৬) বাটাজোড় বাজার থেকে প্রায় ৫০০ গজ দক্ষিণে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মুহূর্তেই বাসটি সড়কের পাশের গভীর খাদে ছিটকে পড়ে উল্টে যায়।
ঘটনাস্থলেই নিহত হন বাসযাত্রী ইতি (৩৫), তিনি বরিশালের কাউনিয়া এলাকার গুরুদাস চক্রবর্তীর স্ত্রী। দুর্ঘটনার ভয়াবহতায় আহত হন গুরুদাস চক্রবর্তী (৬০), উপমা চক্রবর্তী (১৬) ও পবিত্র মজুমদার (৫০)। জানা গেছে, আহতদের মধ্যে উপমার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঝাঁপিয়ে পড়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহতদের উদ্ধার করে দ্রুত গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইতিকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় উপমা চক্রবর্তীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলমান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি কিংবা চালকের অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইবির মার্কেটিং বিভাগে নীতিমালা উপেক্ষা করে ডিনকে সভাপতি নিয়োগ

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, প্রাণ গেল নারীর,আহত ৩

প্রকাশের সময়ঃ ০১:১৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬