ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম আর নেই

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৪:৩২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১২৫৮ Time View

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম।

ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার রাতে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান পপির মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সনি রহমান জানান, মঙ্গলবার রাতে মরিয়ম বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। তবে রাত ১টার দিকে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।

ঢাকায় ফজরের নামাজের পর মরিয়ম বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর মরদেহ খুলনায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আরেক দফা জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

দীর্ঘদিন ধরে কিডনির জটিলতা ও বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন মরিয়ম বেগম। গত ১৪ অক্টোবর গুলশানের নিকেতনে নিজ বাসায় তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। এরপর ওই রাতেই তাঁকে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম আর নেই

প্রকাশের সময়ঃ ০৪:৩২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬