ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

এইচএসসিতে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ডিসেম্বরে, রুটিন আসছে দুয়েক দিনের মধ্যে

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:৩২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১২৪৩ Time View

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য ডিসেম্বরে পুনঃপরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ডিসেম্বরে পুনঃপরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। একই মাসে পরীক্ষার ফল প্রকাশেরও পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আগামী দুয়েক দিনের মধ্যে পরীক্ষার রুটিন ও ফরম পূরণের সময়সূচি ঘোষণা করা হতে পারে।

পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় উপজেলা পর্যায়ে একটি করে পরীক্ষা কেন্দ্র স্থাপনের বিষয়টি বিবেচনা করছে কর্তৃপক্ষ। তবে বিষয়ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের দ্রুত পুনঃপরীক্ষা নিয়ে ফল প্রকাশের মাধ্যমে চলমান শিক্ষাবর্ষের সঙ্গে তাদের সম্পৃক্ত রাখাই এ উদ্যোগের লক্ষ্য।

যেসব বিষয়ে পুনঃপরীক্ষা দিতে পারবেন শিক্ষার্থীরা

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, একজন শিক্ষার্থী যেসব বিষয়ে অকৃতকার্য হয়েছেন, সেসব বিষয়েই পুনঃপরীক্ষায় অংশ নিতে পারবেন। বিষয়সংখ্যা সর্বনিম্ন তিনটি ও সর্বোচ্চ চারটি নির্ধারণের বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে কোনো শিক্ষার্থী একটি বিষয়ে অকৃতকার্য হলে তাঁকে শুধু ওই বিষয়েই পরীক্ষা দিতে হবে।

উপজেলা পর্যায়ে কেন্দ্র স্থাপনের পরিকল্পনা

পরীক্ষার্থীর সংখ্যা বিবেচনায় উপজেলা পর্যায়ে একটি করে পরীক্ষা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। দেশে প্রায় ৫০০টি উপজেলায় কেন্দ্র করা হলে পরীক্ষার্থীদের আসনবিন্যাস সহজ হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

তবে বিষয়ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হবে। বিশেষ করে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় এসব বিষয়ের পরীক্ষার কেন্দ্র ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

পরীক্ষার ফি সহনীয় রাখার চেষ্টা

পুনঃপরীক্ষার ফি সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তাঁর ভাষ্য, কেন্দ্র পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যয়ের ভিত্তিতে ফি নির্ধারণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

তিনি আরও জানান, অকৃতকার্য শিক্ষার্থীদের বড় একটি অংশ ইংরেজি ও আইসিটি বিষয়ে সমস্যায় পড়েছে। এক বিষয়ে অকৃতকার্য প্রায় দুই লাখ ৯৮ হাজার শিক্ষার্থীর মধ্যে আনুমানিক ৮০ শতাংশের ক্ষেত্রে এ দুটি বিষয়ের ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ডিসেম্বরে পুনঃপরীক্ষা ও ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও একই সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে দুই পরীক্ষার সময়সূচি নির্ধারণে সমন্বয় করতে হবে বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

এইচএসসিতে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ডিসেম্বরে, রুটিন আসছে দুয়েক দিনের মধ্যে

প্রকাশের সময়ঃ ০৮:৩২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬