ঢাকা ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে ‘বড় অঘটন’ বলছেন সাবেক ক্রিকেটাররা উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিল সরকার বাবা হলেন গায়ক অনুপম রায়, পুত্রসন্তানের জন্ম দিলেন প্রস্মিতা নতুন পে-স্কেল এ বছরেই ঘোষণা, বাস্তবায়নও চলতি বছরে: অর্থমন্ত্রী ভাঙ্গায় মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট-আইফোন জব্দ ১৮০ দিনে সরকারের নানা অর্জনের দাবি, সামনে বড় চ্যালেঞ্জ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ইবির বিক্ষোভ মিছিল ৩৬ বছর বয়সে মারা গেলেন অভিনেত্রী হেইডেন ট্রাভিসদের দেখে কৌশল সাজিয়েছিলেন হাসান, ৯ উইকেট নিয়ে ইতিহাস

মাগুরায় বর্ষবরণ উপলক্ষে চলছে প্রস্তুতি

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহ্যবাহী নোমানী ময়দান মাঠে আয়োজন  করছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য বৈশাখী মেলা। ১৪ ও ১৫ এপ্রিল অনুষ্ঠিত এ আয়োজন ঘিরে পুরো জেলায় বইছে উৎসবের আমেজ, তৈরি হয়েছে আনন্দ-উচ্ছ্বাসের এক অনন্য পরিবেশ।
মেলায় স্থান পেয়েছে গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির নানা উপাদান। দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে লাঠিখেলা, বায়োস্কোপ, নাগরদোলা, গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা, পুতুলনাচসহ নানা রকম আকর্ষণীয় আয়োজন। পাশাপাশি স্থানীয় কারুশিল্প, হস্তশিল্প ও ঐতিহ্যবাহী খাবারের স্টলগুলো মেলাকে করেছে আরও প্রাণবন্ত।
বাংলা সংস্কৃতির শেকড়কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জেলা প্রশাসনের এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি বলেন, “পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এই আয়োজনের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরতে চাই।”
মেলায় ভিড় জমিয়েছে থাকে  সব বয়সী মানুষ। পরিবার-পরিজন নিয়ে মেলায় এসে বৈশাখের আনন্দ ভাগাভাগি করেন দর্শনার্থীরা। নিরাপত্তা নিশ্চিত করতে মাঠজুড়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকবে ।
মাগুরার এই বৈশাখী আয়োজন যেন শুধুই একটি মেলা নয়, বরং বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে ‘বড় অঘটন’ বলছেন সাবেক ক্রিকেটাররা

মাগুরায় বর্ষবরণ উপলক্ষে চলছে প্রস্তুতি

প্রকাশের সময়ঃ ০৮:১৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬