ঢাকা ১১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

দলমতের ঊর্ধ্বে সেবা নিশ্চিতে কঠোর নির্দেশ এমপি মিলনের

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে রাজশাহীতে পৌঁছে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রথমেই তিনি ভূগরোইল পেট্রোল পাম্প পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

দলমত নির্বিশেষে সকল নাগরিকের জন্য সরকারি সুবিধা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। জাতীয় সংসদের ব্যস্ততার মাঝেও ছুটির দিনে নিজ নির্বাচনী এলাকায় এসে তিনি সরেজমিনে বিভিন্ন কার্যক্রম তদারকি করেন এবং জনদুর্ভোগ নিরসনে তাৎক্ষণিক নির্দেশনা দেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে রাজশাহীতে পৌঁছে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রথমেই তিনি ভূগরোইল পেট্রোল পাম্প পরিদর্শন করেন। সেখানে পেট্রোল ও অকটেন সংগ্রহে দীর্ঘ লাইনের বিষয়টি নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। এমপি মিলন বলেন, “মাত্র ৬ শতাংশ মানুষ পেট্রোল-অকটেন ব্যবহার করেন, অথচ ৮৮ শতাংশ মানুষ ডিজেল ব্যবহার করলেও সেখানে এমন দীর্ঘ লাইন দেখা যায় না। এটি অমূলক আতঙ্কের ফল।”

তিনি স্পষ্ট করে জানান, দেশে জ্বালানির সরকারি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করেই মূল্য নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেন তিনি। পাশাপাশি, জ্বালানি পরিস্থিতি সার্বিকভাবে মোকাবেলায় সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দেন। পাম্প পরিদর্শন শেষে তিনি বলেন, বড় ধরনের কোনো সংকট নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

পরে তিনি পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উপজেলার উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক সেবা এবং জনদুর্ভোগ নিরসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় এমপি মিলন বলেন, “জনগণ আমাকে এক লাখ সাতাত্তর হাজার ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এই আস্থার প্রতিদান দিতে হলে দলমতের ঊর্ধ্বে উঠে সকল নাগরিককে সমানভাবে সেবা নিশ্চিত করতে হবে।”

সরকারি সহায়তা কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, পাইলট প্রকল্প হিসেবে হরিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু করা হবে। কোনো পরিবার যেন এই সুবিধা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে নির্দেশ দেন তিনি। একই সঙ্গে তিনি গৃহকর্ত্রীদের নিজ জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সিম নিবন্ধনের পরামর্শ দেন, যাতে সরকারি তথ্য ও সেবা সরাসরি তাদের কাছে পৌঁছানো সম্ভব হয়।

এমপি মিলন আরও বলেন, পর্যায়ক্রমে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে এবং ইমামদের জন্য ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি ৩১ দফা বাস্তবায়ন এবং ‘জুলাই সনদ’ ঘিরে জাতীয় ঐকমত্য গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

নওহাটা ও কাটাখালী পৌরসভার দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে তিনি জানান, এ বিষয়ে তিনি নিজেও প্রতিদিন অন্তত দুই ঘণ্টা সময় দেবেন।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “এটি একটি বৈশ্বিক সমস্যা। কৃষি সেচ কার্যক্রম সচল রাখতে শহর এলাকায় লোডশেডিং করা হচ্ছে।” ভবিষ্যতে বিদ্যুৎ সংকট মোকাবেলায় সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, যুবদলের সাবেক সদস্য মাজদার রহমানসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

স্থানীয়দের মতে, এমপি মিলনের এই সরেজমিন তদারকি ও তাৎক্ষণিক নির্দেশনা জনদুর্ভোগ লাঘবে ইতিবাচক ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

দলমতের ঊর্ধ্বে সেবা নিশ্চিতে কঠোর নির্দেশ এমপি মিলনের

প্রকাশের সময়ঃ ০৯:৫৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬