ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল নিক্ষেপ মৃত্যুর খবরেই থেমে গেল বড় ভাইয়ের জীবন, পাশাপাশি চিরনিদ্রায় দুই ভাই ভৈরব বাসস্ট্যান্ডে অভিযান, ইয়াবাসহ আটক দম্পতি ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই দালালের কারাদণ্ড বিএডিসির সার ডিলার নিয়োগ বাতিলের খবর গুজব, জানাল কৃষি মন্ত্রণালয় যুবলীগ নেতার নির্দেশে রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ- গ্রেপ্তার-১ ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে তেলবাহী ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ইবির ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ বেরোবিতে ট্যুরিজম লুডু প্রতিযোগিতা ও পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

বিএডিসির সার ডিলার নিয়োগ বাতিলের খবর গুজব, জানাল কৃষি মন্ত্রণালয়

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১২:৫৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১২৫০ Time View

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিএডিসির সার ডিলার নিয়োগ বাতিলের নোটিশ অসত্য বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয় (ফাইল ছবি)।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সার ডিলার নিয়োগ বাতিলের যে খবর ছড়িয়েছে, তা গুজব বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্যে কান না দিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। সোমবার (৯ নভেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সার ডিলার নিয়োগ বাতিল সংক্রান্ত নানা অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে, যা মন্ত্রণালয়ের নজরে এসেছে। তবে এসব তথ্যের কোনো সত্যতা নেই। এতে বিভ্রান্ত না হতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য সংবাদমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও শেয়ার করা থেকে বিরত থাকতেও সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের নামে বিএডিসির সার ডিলার নিয়োগ বাতিলের একটি নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ৮ নভেম্বরের তারিখ সংবলিত ওই নোটিশে দাবি করা হয়, দেশের বর্তমান সার পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা ও সরকারি সার সরবরাহের স্বার্থে ২০২৬ সালে বিএডিসির আওতায় অনুষ্ঠিত সার ডিলার নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। একই সঙ্গে নির্বাচিত সব প্রার্থীর নিয়োগাদেশ ও নিয়োগপত্র বাতিলের কথাও বলা হয়। কৃষি মন্ত্রণালয় এ নোটিশের তথ্যকে অসত্য ও ভিত্তিহীন বলে জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল নিক্ষেপ

বিএডিসির সার ডিলার নিয়োগ বাতিলের খবর গুজব, জানাল কৃষি মন্ত্রণালয়

প্রকাশের সময়ঃ ১২:৫৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬