ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বিএসটিআইয়ের ৮৭১ লাইসেন্সধারী প্রতিষ্ঠান, জনবল সংকটেও চলছে নজরদারি গ্রামবাসী ও বিএনপি নেতার উদ্যোগে নতুন ঘর পেলেন অসহায় অপেজান হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল রাজধানীসহ সারাদেশে বেড়েছে লোডশেডিং, বিদ্যুৎ ঘাটতি ১,৯০০ মেগাওয়াটের বেশি দেশে বাড়ছে ‘কুশ’ মাদকের বিস্তার, থাইল্যান্ডকেন্দ্রিক ত্রিদেশীয় চক্রের সন্ধান জয়পুরহাটে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ১৯ স্মার্টফোন ও ১ হাজার সিম কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেলসহ গ্রেফতার ৯ চুয়াডাঙ্গায় দুই পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, আদালতে ২ বছরের কারাদণ্ড সৌদি থেকে দেশে ফেরার প্রস্তুতি, কেনাকাটা শেষ করেই কুমিল্লার প্রবাসীর মৃত্যু বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের প্রচারণা, ‘তৌহিদী জনতা’ কারা খতিয়ে দেখছে প্রশাসন

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘হ্যাঁ ভোট’ ক্যাম্পিং

বুধবার বিকেল ৪টায় রাজশাহীর সিএনবি স্মৃতি স্তম্ভের সামনে থেকে লক্ষীপুর মোড় পর্যন্ত “হ্যাঁ ভোটের ক্যাম্পিং” কার্যক্রম হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে রাজশাহীতে ‘হ্যাঁ ভোটের ক্যাম্পিং’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে নগরীর সিএনবি স্মৃতি স্তম্ভের সামনে থেকে লক্ষীপুর মোড় পর্যন্ত এ ক্যাম্পিং কার্যক্রম পরিচালিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাদ রশিদ, সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম এবং মুখ্য সমন্বয়ক হাসিবসহ কেন্দ্রীয় পর্যায়ের নেতারা। এছাড়া রাজশাহী জেলা সাবেক আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু, নাটোর জেলা আহ্বায়ক শিশির আহমেদ, সিরাজগঞ্জ জেলা আহ্বায়কসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ এতে অংশ নেন।

ক্যাম্পিং কর্মসূচির মাধ্যমে সাধারণ শিক্ষার্থী ও পথচারী জনগণের মাঝে ‘হ্যাঁ ভোট’-এর গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, বৈষম্যের বিরুদ্ধে গণভোট একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যা ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো গঠনে জনগণের মতামত প্রতিফলনের পথ তৈরি করবে।

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

জনপ্রিয় সংবাদ

বিএসটিআইয়ের ৮৭১ লাইসেন্সধারী প্রতিষ্ঠান, জনবল সংকটেও চলছে নজরদারি

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘হ্যাঁ ভোট’ ক্যাম্পিং

প্রকাশের সময়ঃ ০১:১১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬