ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

আদালতের নির্দেশ অমান্য: জামালগঞ্জ ইউএনওকে হাইকোর্টে তলব

ফাইল ছবি।

আদালতের নির্দেশ বাস্তবায়ন না করার অভিযোগে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূরকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৬ ফেব্রুয়ারি তাকে সশরীরে উপস্থিত হয়ে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট উজ্জ্বল হোসেন।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর নৌকাঘাটের ইজারামূল্য বাবদ ৩ কোটি ৬২ লাখ টাকা পরিশোধ করেন ইজারাদার ইয়াকবির হোসেন। তবে অর্থ পরিশোধের পরও তাকে ঘাটের দখল বুঝিয়ে দেওয়া হয়নি। এ অবস্থায় তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।

গত ৭ অক্টোবর হাইকোর্ট সংশ্লিষ্ট ইউএনওকে ১৫ দিনের মধ্যে নৌকাঘাটের দখল বুঝিয়ে দিতে নির্দেশ দেন। অভিযোগ রয়েছে, আদেশ জারি হওয়ার পরও তা বাস্তবায়ন করা হয়নি। পরবর্তীতে এ বিষয়ে আদালত অবমাননার আবেদন করা হলে আদালত রুল জারি করেন এবং কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চান।

রুল বিচারাধীন থাকা অবস্থায় সংশ্লিষ্ট নৌকাঘাটের জন্য নতুন করে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি আদালতের নজরে আনা হলে হাইকোর্ট ইউএনও মুশফিকীন নূরকে ব্যক্তিগতভাবে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে পরবর্তী শুনানিতে আদালত প্রয়োজনীয় আদেশ দেবেন বলে জানা গেছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

আদালতের নির্দেশ অমান্য: জামালগঞ্জ ইউএনওকে হাইকোর্টে তলব

প্রকাশের সময়ঃ ০৭:৫৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬