ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বনানীতে এইচ বি এম ইকবালের কার্যালয়ে দুদকের অভিযান, সিলগালা এলিফ্যান্ট রোডে শপিংব্যাগ থেকে ৪টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার পে-স্কেল চূড়ান্ত, দুই ধাপে বাস্তবায়ন; মূল বেতন বাড়তে পারে সর্বোচ্চ ১০০% ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র বেরোবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে শুভ-রুশাইদ নারী যাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে ‘বড় অঘটন’ বলছেন সাবেক ক্রিকেটাররা উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিল সরকার

বাগাতিপাড়ায় বসতবাড়িতে হামলা-লুটের অভিযোগ, শিশুদের সামনে তাণ্ডব

শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে এ ঘটনা ঘটে।

নাটোরের বাগাতিপাড়া উপজেলার নূরপুর মালঞ্চি এলাকায় একটি বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, একই এলাকার সাইদুল ইসলাম কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে শহিদুল ইসলামের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালান। ঘটনার সময় বাড়িতে শহিদুল ইসলামের দুই শিশু সন্তান ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না বলে পরিবার দাবি করেছে।

পরিবারের ভাষ্য, হামলাকারীরা ঘরে ঢুকে একটি এলইডি টেলিভিশন ভাঙচুর করে এবং ঘরের আসবাবপত্র তছনছ করে। একপর্যায়ে একটি কাঠের বাক্স ভেঙে ভেতরে থাকা আনুমানিক সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকার ও প্রায় তিন লাখ টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া, বাক্সের ওপর রাখা পবিত্র কোরআন শরীফ বাইরে ফেলে দেওয়ার ঘটনাও উল্লেখ করেছেন পরিবারের সদস্যরা, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, এ সময় দুই শিশু ভয়ে কাঁদতে কাঁদতে হামলাকারীদের অনুরোধ করলেও তারা কর্ণপাত করেননি। ঘটনার পর শহিদুল ইসলাম আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানা গেছে।

এলাকাবাসীর মতে, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় শান্ত-স্বভাব ও সৎ মানুষ হিসেবে পরিচিত। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

এ বিষয়ে অভিযুক্ত সাইদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

বনানীতে এইচ বি এম ইকবালের কার্যালয়ে দুদকের অভিযান, সিলগালা

বাগাতিপাড়ায় বসতবাড়িতে হামলা-লুটের অভিযোগ, শিশুদের সামনে তাণ্ডব

প্রকাশের সময়ঃ ০৫:৪৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬