ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বিএসটিআইয়ের ৮৭১ লাইসেন্সধারী প্রতিষ্ঠান, জনবল সংকটেও চলছে নজরদারি গ্রামবাসী ও বিএনপি নেতার উদ্যোগে নতুন ঘর পেলেন অসহায় অপেজান হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল রাজধানীসহ সারাদেশে বেড়েছে লোডশেডিং, বিদ্যুৎ ঘাটতি ১,৯০০ মেগাওয়াটের বেশি দেশে বাড়ছে ‘কুশ’ মাদকের বিস্তার, থাইল্যান্ডকেন্দ্রিক ত্রিদেশীয় চক্রের সন্ধান জয়পুরহাটে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ১৯ স্মার্টফোন ও ১ হাজার সিম কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেলসহ গ্রেফতার ৯ চুয়াডাঙ্গায় দুই পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, আদালতে ২ বছরের কারাদণ্ড সৌদি থেকে দেশে ফেরার প্রস্তুতি, কেনাকাটা শেষ করেই কুমিল্লার প্রবাসীর মৃত্যু বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের প্রচারণা, ‘তৌহিদী জনতা’ কারা খতিয়ে দেখছে প্রশাসন

রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

সংগৃহীত ছবি।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সরকারি রাস্তার পাশে লাগানো দুটি গাছ কাটার অভিযোগ উঠেছে পিয়ার আলী নামের এক স্থানীয় নেতার বিরুদ্ধে। তিনি জামায়াতে ইসলামীর শ্রীরামিসি আঞ্চলিক শাখার সভাপতি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামিসী-রসুলপুর এলাকার বাসিন্দা পিয়ার আলী ও আহবাব মিয়া গত ২০ ফেব্রুয়ারি শ্রীরামিসি বাজার থেকে মিয়ার বাজার সড়কের পাশে থাকা দুটি প্রাপ্তবয়স্ক গাছ কোনো ধরনের অনুমতি ছাড়াই কেটে নেন। গাছ দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী দাবি করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি জমির গাছ কেটে তা বিক্রি করা হয়েছে। প্রভাবশালী হওয়ায় অনেকে প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না বলেও তারা জানান।

অভিযোগের বিষয়ে পিয়ার আলী বলেন, রাস্তা দিয়ে যানবাহন চলাচলের সময় বিদ্যুতের তার ও গাড়ির সঙ্গে গাছের ডালপালা লেগে সমস্যা হচ্ছিল। তাই সরল বিশ্বাসে গাছ কাটা হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে মিরপুর, সৈয়দপুর ও শাহাড়পাড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী ভূমি কর্মকর্তা সজল তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুটি গাছ জব্দ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন বলেন, অভিযোগের বিষয়টি অবগত আছেন। তদন্তে সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

বিএসটিআইয়ের ৮৭১ লাইসেন্সধারী প্রতিষ্ঠান, জনবল সংকটেও চলছে নজরদারি

রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

প্রকাশের সময়ঃ ০১:৩২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬