ঢাকা ১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বনানীতে এইচ বি এম ইকবালের কার্যালয়ে দুদকের অভিযান, সিলগালা এলিফ্যান্ট রোডে শপিংব্যাগ থেকে ৪টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার পে-স্কেল চূড়ান্ত, দুই ধাপে বাস্তবায়ন; মূল বেতন বাড়তে পারে সর্বোচ্চ ১০০% ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র বেরোবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে শুভ-রুশাইদ নারী যাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে ‘বড় অঘটন’ বলছেন সাবেক ক্রিকেটাররা উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিল সরকার

শিবগঞ্জে পরকীয়া নিয়ে সালিশে সংঘর্ষ, লাঠির আঘাতে নিহত ১

রোববার (৮ মার্চ) রাত ১১টার দিকে জেলার শিবগঞ্জ পৌর এলাকার কোর্টবাজারে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত সালিশ বৈঠকের জেরে দুই পক্ষের সংঘর্ষে আনিসুর রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) রাত প্রায় ১১টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার কোর্টবাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

নিহত আনিসুর রহমান শিবগঞ্জ পৌর এলাকার সেলিনাবাদ দেওয়ান জাইগীর গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আনিসুর রহমানের ছেলে আব্দুল আওয়ালের সঙ্গে একই এলাকার কেতাবুল আলীর মেয়ে সাহিদা খাতুনের পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকও হয়।

রোববার রাতেও বিষয়টি মীমাংসার জন্য দুই পক্ষের লোকজন কোর্টবাজার এলাকায় সালিশে বসেন। তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আনিসুর রহমান ও তার সঙ্গে থাকা লোকজন বাড়ির উদ্দেশে রওনা দেন। এ সময় প্রতিপক্ষের কয়েকজন সদস্য লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

হামলার মুখে আনিসুর রহমানের পক্ষের লোকজন প্রতিরোধের চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। একপর্যায়ে লাঠির আঘাতে গুরুতর আহত হন আনিসুর রহমান। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তিনি মারা যান।

শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর অভিযুক্ত পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

বনানীতে এইচ বি এম ইকবালের কার্যালয়ে দুদকের অভিযান, সিলগালা

শিবগঞ্জে পরকীয়া নিয়ে সালিশে সংঘর্ষ, লাঠির আঘাতে নিহত ১

প্রকাশের সময়ঃ ০১:১৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬