ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

১২০ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্ত, বাকি নিয়ে ২৯ মার্চ আলোচনা- আইনমন্ত্রী

বুধবার (২৫ মার্চ) সংসদ ভবনের কেবিনেট কক্ষে আয়োজিত অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির মুলতবি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১২০টির বিষয়ে সংসদীয় বিশেষ কমিটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অবশিষ্ট অধ্যাদেশগুলো নিয়েও শিগগিরই পর্যালোচনা সম্পন্ন করা হবে।

বুধবার (২৫ মার্চ) সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির মুলতবি বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, অধ্যাদেশগুলো যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সংবিধান ও ‘জুলাই সনদ’কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, জুলাই-সংশ্লিষ্ট চারটি অধ্যাদেশের বিষয়ে কমিটির সদস্যরা ঐকমত্যে পৌঁছেছেন।

তার ভাষায়, “সংবিধান ও জুলাই সনদ—দুটোকেই সমান গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।”

মো. আসাদুজ্জামান আরও বলেন, অধিকাংশ অধ্যাদেশের কাজ শেষ হয়েছে। যেগুলো এখনও বাকি রয়েছে, সেগুলো নিয়ে আগামী ২৯ মার্চ আবারও আলোচনা হবে। সব পর্যালোচনা শেষ হলে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

আইনমন্ত্রী উল্লেখ করেন, জুলাই সনদের বাইরে সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং যথাযথ সম্মান বজায় রেখেই সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, “এটি আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ও সম্মানজনক বিষয়। তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রতিটি পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

সভায় কমিটির সদস্যরা উপস্থিত থেকে অধ্যাদেশগুলোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

১২০ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্ত, বাকি নিয়ে ২৯ মার্চ আলোচনা- আইনমন্ত্রী

প্রকাশের সময়ঃ ১১:১১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬