ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ময়মনসিংহে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু, আহত ৪ রাজশাহী কলেজে ডেঙ্গু সচেতনতায় শিক্ষার্থীদের হাতে লিফলেট বিতরণ নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনে থাকছেন রাষ্ট্রপতি- উপাচার্যের সৌজন্য সাক্ষাতে সম্মতি ময়মনসিংহে মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে মন্ত্রীর সামনে ক্ষোভ প্রকাশ এমপিদের স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিলেন ইউএনও বাংলাদেশের মানুষ কখনো স্বৈরশাসন মেনে নেয়নি- স্পিকার হাফিজ উদ্দিন শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট বিয়ে করেছেন মিষ্টি জান্নাত, প্রকাশ করলেন না স্বামীর পরিচয় নতুন দুই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো হলো সোলায়মান সেলিম-মোস্তফা জালালকে

মুক্তাগাছায় ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ২

শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে পরিচালিত এ অভিযানে উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ময়মনসিংহের মুক্তাগাছায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে পরিচালিত এ অভিযানে উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর নির্দেশনায় রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে মুক্তাগাছা থানার ভাবকির মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ইকবাল হোসেন (৩০), বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আন্দিদিল এলাকায়; এবং সোহাগ আহম্মেদ (২৮), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাটপাড়া এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, ইকবাল হোসেনের বিরুদ্ধে পূর্বে ৯টি মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে, যা তার দীর্ঘদিনের অপরাধ সংশ্লিষ্টতার ইঙ্গিত দেয়।

পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। তাদের জিজ্ঞাসাবাদে চক্রের অন্যান্য সদস্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি।

এ ঘটনায় মুক্তাগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

এদিকে, ডিবি পুলিশের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেছেন, মাদকবিরোধী এমন ধারাবাহিক অভিযান চললে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু, আহত ৪

মুক্তাগাছায় ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ২

প্রকাশের সময়ঃ ০৫:৪১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬