ঢাকা ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
৩৬ বছর বয়সে মারা গেলেন অভিনেত্রী হেইডেন ট্রাভিসদের দেখে কৌশল সাজিয়েছিলেন হাসান, ৯ উইকেট নিয়ে ইতিহাস পুতিনের সঙ্গে বৈঠক, রাশিয়া সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং কনটেন্ট বানাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত রামিসাকে নিয়ে মাহবুবুল খালিদের গান, সঙ্গে সিঁথি-রাফসান-টুটুল সিরিজ বোমা হামলার ২১ বছর আজ ৩১ দফা বাস্তবায়নেই জুলাই আন্দোলনের সার্থকতা- অর্থমন্ত্রী ঘুমন্ত মেরুভল্লুককে হর্ন বাজিয়ে জাগিয়ে মোটা অঙ্কের জরিমানা বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন বাবা-ছেলে ইউরোপযাত্রায় ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির,উদ্ধার ১৮

ঝড়ে মেঘনায় নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ

সংগৃহীত ছবি।

বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার ঘটনায় দুই জেলে নিখোঁজ হয়েছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।

শনিবার (২ মে) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলেন—হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের আলম মালতিয়ার ছেলে শিপন মালতিয়া (২৩) এবং একই গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে জুয়েল সরদার (২১)।

হিজলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌতম চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে মেঘনা নদীতে একাধিক নৌকায় জেলেরা মাছ ধরছিলেন। বিকেল পৌনে ৩টার দিকে হঠাৎ করে প্রবল ঝড়ো হাওয়া শুরু হলে নদীতে বড় ঢেউয়ের সৃষ্টি হয়। এ সময় একটি নৌকা ডুবে যায় এবং ওই দুই জেলে নিখোঁজ হন।

তিনি আরও জানান, নৌকায় থাকা অন্য জেলেরা পাশের নৌকার সহায়তায় উদ্ধার হতে সক্ষম হলেও শিপন ও জুয়েলের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের উদ্ধারে স্থানীয় জেলে ও নৌ পুলিশের পক্ষ থেকে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

৩৬ বছর বয়সে মারা গেলেন অভিনেত্রী হেইডেন

ঝড়ে মেঘনায় নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ

প্রকাশের সময়ঃ ০১:৩১:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬