ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সিলেটে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪, আহত ৩ অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই- অর্থমন্ত্রী যমুনার ২০ কেজির কাতল মাছ বিক্রি হলো ৪৬ হাজার টাকায় দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস, কোথাও ভারি বর্ষণের শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা নিবেদন ঝিনাইদহে গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক ভাই নিহত, আহত অপরজন ৩ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক কক্সবাজারে চলন্ত স্লিপার বাসে আগুন, জানালার কাঁচ ভেঙে উদ্ধার যাত্রীরা নাটোরে অটোভ্যানে বাসের ধাক্কা, চাপা পড়ে চালক-যাত্রী নিহত হেসেছি, কেঁদেছি, আবেগে ভেসেছি: প্রথম কনসার্ট নিয়ে অপূর্ব
মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন

ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে করছাড়,থাকছে শুধু ভ্যাট

সংগৃহীত ছবি।

পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থাকে উৎসাহ দিতে দেশে সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস আমদানিতে বড় ধরনের করছাড় দিয়েছে সরকার। একই সুবিধা ৫ টন বা তার বেশি ধারণক্ষমতার ট্রাক আমদানির ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার ষষ্ঠ বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত এইচএস কোডের আওতায় ন্যূনতম ১৭ আসনবিশিষ্ট সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস (শিক্ষার্থী পরিবহন ব্যতীত) আমদানির ক্ষেত্রে বিশেষ কর সুবিধা দেওয়া হবে। এতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) বহাল থাকবে। তবে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক (যদি থাকে), আগাম কর ও অগ্রিম আয়কর সম্পূর্ণভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে এসব বাস আমদানিতে মোট করভার কার্যত ১৫ শতাংশে সীমিত থাকবে।

একই ধরনের করছাড় ৫ টন বা তার বেশি ধারণক্ষমতার ট্রাক আমদানির ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন শিগগিরই জারি করা হবে।সরকারের এ সিদ্ধান্ত আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়বে। এতে জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমার পাশাপাশি পরিবেশ দূষণ হ্রাস পাবে। একই সঙ্গে পরিবহন খাতে আধুনিকায়ন ও প্রযুক্তিগত উন্নয়নও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

সিলেটে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪, আহত ৩

মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন

ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে করছাড়,থাকছে শুধু ভ্যাট

প্রকাশের সময়ঃ ০১:৩১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬