ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
প্রতারণা মামলায় বিদিশার দুই বছরের কারাদণ্ড সিরাজদিখানে শিশু রামিসার দাফন সম্পন্ন-বিচার দাবিতে বিক্ষোভ সাত মাস পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র অপরাধ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে থানায় আত্মসমর্পণ উমানের রোগীর খাবার মুখে নিয়েই ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী, তোপের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ নাচোলে পুলিশের অভিযানে গ্রেফতার ৪, উদ্ধার ছিনতাই হওয়া ভ্যানগাড়ি ভেজাল প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান – বিভাগীয় কমিশনার চাঁপাইনবাবগঞ্জে আন্তঃজেলা অটোচোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ৩ দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও ৩ গ্রেফতার

সিরাজদিখানে শিশু রামিসার দাফন সম্পন্ন-বিচার দাবিতে বিক্ষোভ

আঙিনায় দাদা-দাদির কবরের পাশে রামিসাকে দাফন করা হয়।

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসা আক্তারকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বুধবার রাতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, এশার নামাজের পর স্থানীয় বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। পরে দাদা-দাদির কবরের পাশে রামিসাকে দাফন করা হয়।

জানাজায় পরিবারের সদস্য, স্বজন, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এ সময় এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করে।

নিহত রামিসা উপজেলার মধ্যম শিয়ালদী গ্রামের বাসিন্দা হান্নান মোল্লার মেয়ে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এদিকে একইদিন সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা শহরে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

প্রতারণা মামলায় বিদিশার দুই বছরের কারাদণ্ড

সিরাজদিখানে শিশু রামিসার দাফন সম্পন্ন-বিচার দাবিতে বিক্ষোভ

প্রকাশের সময়ঃ ০১:১৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬