ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রবাসীদের সমস্যা সমাধানে সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব ২০২৬-২৭ বাজেটে বাড়তে পারে সিগারেটের দাম চাঁপাইনবাবগঞ্জে সালিশ বৈঠক ঘিরে সংঘর্ষ, এক যুবকের মৃত্যু; আহত ১০ দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন: চাঁপাইনবাবগঞ্জে মরিচার দাঁড়া খনন শুরু রাজশাহীতে ভ্রাম্যমাণ পাঠাগার থেকে তিন শতাধিক বই জব্দ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, তদন্ত শুরু রাজশাহীতে ব্যবসায়ীদের বিক্ষোভ, প্রতিদিন আটকে যাচ্ছে ৩৬ হাজার বস্তা আলু এবার জাতীয় মঞ্চে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঐতিহ্যের দুয়ারে তালা! জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি

চাঁপাইনবাবগঞ্জে সালিশ বৈঠক ঘিরে সংঘর্ষ, এক যুবকের মৃত্যু; আহত ১০

চাঁপাইনবাবগঞ্জের দুর্লভপুর গ্রামে সালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষের পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামে একটি গ্রাম্য সালিশ বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইব্রাহিম (৩৫) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন এবং উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বুধবার (১০ জুন) দুপুরে দুর্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শওকত আলীর ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকায় কিছু ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধ মীমাংসার উদ্দেশ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠক চলাকালে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইব্রাহিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনায় আহত অন্তত ১০ জনকে সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

চাঁপাইনবাবগঞ্জে সালিশ বৈঠক ঘিরে সংঘর্ষ, এক যুবকের মৃত্যু; আহত ১০

প্রকাশের সময়ঃ ০২:১৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬