ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ সেমিফাইনাল ম্যাচ চলাকালে ভয়াবহ বজ্রাঘাতে মাঠেই ফুটবলারের মৃত্যু ‘ডিসেম্বরে দেশে এলে রাজপথেই দেখা হবে’- ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ঐক্য ধরে রাখতে না পারলে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান হতে পারে-ইবি উপাচার্য সিঙ্গেল মায়েদের স্বাবলম্বিতা ও বিহারী শিশুদের শিক্ষায় অনন্য সামাজিক উদ্যোগ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের রাজপথের সংঘাতের প্রভাব শুধু সড়কেই সীমাবদ্ধ ছিল না মায়ের উদ্দেশে শেষ চিঠি লিখেই আন্দোলনে যান আনাস

ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার সুযোগ দিলেই গড়ে উঠবে নিরাপদ বাংলাদেশ: এমপি মিলন

রাজশাহীর পবা উপজেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী মেধা বিকাশ ও বিজ্ঞানমনস্ক চিন্তাচর্চাকে অনুপ্রাণিত করতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন ২০২৬) সকালে পবা উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’ এবং সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় এ আয়োজনটি পরিচালিত হয়। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
‘মেধা-বিজ্ঞান উদ্ভাবনে দেশ, সবার আগে বাংলাদেশ’ — এই প্রতিপাদ্যকে কেন্দ্রে রেখে উপজেলার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, দেশের মেধাবী তরুণ প্রজন্ম যেন বিদেশে মেধা হারিয়ে না ফেলে, তার জন্য বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জনবান্ধব বাজেট উপস্থাপন করেছে এবং নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে কর ও শুল্ক কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
এমপি মিলন বলেন, পবা উপজেলার শিক্ষার্থীরা জাতীয় নিরাপত্তা, সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদন, মহাকাশ বিজ্ঞান ও স্থানীয় সমস্যা সমাধানে যেসব উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক সুরক্ষা ও জ্ঞানচর্চার অনুকূল পরিবেশ দিতে পারলে একটি উন্নত ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, শ্রেণিকক্ষের শিক্ষাকে বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। শিক্ষার্থীদের উপস্থাপিত প্রকল্পগুলো থেকে ভবিষ্যতে বাস্তব উদ্যোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উপজেলা প্রশাসন সর্বদা শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে পাশে থাকবে।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ১২টি স্টল উপস্থাপন করে। স্টার্টআপ ক্যাটাগরিতে নওহাটা ছালেহিয়া দারুচ্ছুন্নাত ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা মাটি ও বাঁশ ব্যবহার করে তৈরি মাথাল, ঝাঁকা, মাটির থালা, গ্লাস ও পরিবেশবান্ধব বিভিন্ন পণ্য প্রদর্শন করে। বিজ্ঞান প্রকল্প ক্যাটাগরিতে বাগধানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি মডেল প্রদর্শন করে উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। ইনোভেশন আইডিয়া ক্যাটাগরিতে মল্লিকপুর রণহাট কুখন্ডি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুষ্ক মৌসুমে কৃষিজমিতে সংরক্ষিত পানির সর্বোচ্চ ব্যবহার নিয়ে উদ্ভাবনী ধারণা তুলে ধরে, যা দর্শনার্থীদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করে।
একই দিনে মোহনপুর উপজেলায় আয়োজিত একই ধরনের অনুষ্ঠানেও যোগ দেন এমপি মিলন। সেখানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর অর রশীদ, পবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মাহমুদ হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা নাজনীন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার সুযোগ দিলেই গড়ে উঠবে নিরাপদ বাংলাদেশ: এমপি মিলন

প্রকাশের সময়ঃ ১০:৩৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬