ঢাকা ১০:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে গ্যাস সংকট, অর্ধেকে নেমেছে উৎপাদন ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার সামনে কঠিন রেকর্ড, ইতিহাস গড়ার স্বপ্ন বাংলাদেশের হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৯৮ কালিয়াকৈরে বাস-গরুবাহী ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩ বড়লেখায় বাড়ির পাশের জঙ্গল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার সরকারি কাজে বাধা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ নতুন চার সদস্য লা লিগা শুরু আজ, শিরোপা ধরে রাখার মিশনে বার্সা-রিয়াল উত্তরায় সোয়া কোটি টাকা লুট: ডিবির জালে ৫ জন, উদ্ধার ১২ লাখ টাকা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে হাবিপ্রবিতে দোয়া মাহফিল

সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ- শিবগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ১১ দলীয় ঐক্যজোটের আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মী ও সাধারণ মানুষ।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সীমান্ত পরিস্থিতি ও অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। শুক্রবার (১২ জুন ২০২৬) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

বিকেল ৫টায় শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুরআন চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি আবু জার গিফারী। অনুষ্ঠান পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি বাবুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী বলেন, দেশের স্বার্থ ও জনগণের নিরাপত্তার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি সীমান্ত এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি আবু বকর সিদ্দিক, শিবগঞ্জ উপজেলা আমির সাদিকুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক আব্দুল মান্নানসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

জনপ্রিয় সংবাদ

সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে গ্যাস সংকট, অর্ধেকে নেমেছে উৎপাদন

সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ- শিবগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের সময়ঃ ০৮:৪২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬