ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রঙ-তুলিতে ‘জুলাই ২৪’-শিশুদের ক্যানভাসে ফুটে উঠল গণঅভ্যুত্থানের চেতনা জুলাই চেতনা হৃদয়ে ধারণ করার আহ্বান রাষ্ট্রপতির-সংসদে পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস চাঁপাইনবাবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ সেমিফাইনাল ম্যাচ চলাকালে ভয়াবহ বজ্রাঘাতে মাঠেই ফুটবলারের মৃত্যু ‘ডিসেম্বরে দেশে এলে রাজপথেই দেখা হবে’- ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ঐক্য ধরে রাখতে না পারলে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান হতে পারে-ইবি উপাচার্য সিঙ্গেল মায়েদের স্বাবলম্বিতা ও বিহারী শিশুদের শিক্ষায় অনন্য সামাজিক উদ্যোগ

রাজশাহীতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির সূচনা

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে গাছ রোপণের মধ্য দিয়ে দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।
প্রধানমন্ত্রীর এই উদ্বোধনের সাথে সামঞ্জস্য রেখে সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এরই অংশ হিসেবে ১৩ জুন ২০২৬, শনিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে রাজশাহীর স্থানীয় কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি। এছাড়াও অংশ নেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান, সামাজিক বন বিভাগ বগুড়ার বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম এবং রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা ড. মোঃ জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
পরিবেশগত বৈচিত্র্য নিশ্চিত করতে এই কর্মসূচিতে নিম, কদম, কাঠবাদাম, জাম, চালতা, আম, পেয়ারা, কাঁঠাল, জলপাই ও আমলকীসহ ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বিভিন্ন গাছ রোপণ করা হয়। সরকারের লক্ষ্য, এই কর্মসূচির মাধ্যমে আগামী পাঁচ বছরে সারাদেশে মোট ২৫ কোটি গাছ রোপণ করে সবুজ বাংলাদেশ গড়ে তোলা

জনপ্রিয় সংবাদ

রঙ-তুলিতে ‘জুলাই ২৪’-শিশুদের ক্যানভাসে ফুটে উঠল গণঅভ্যুত্থানের চেতনা

রাজশাহীতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির সূচনা

প্রকাশের সময়ঃ ০৯:৩০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬