ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নাটোরে জানাজায় মরদেহের সুরতহাল করতে গিয়ে জনরোষের শিকার দুই পুলিশ আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ আলোচিত শিশু আছিয়া হত্যা মামলা-হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারের দায় নেবে না ছাত্রশিবির জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী গুলশান থেকে গ্রেপ্তার বিদিশা এরশাদ দুর্নীতির সঙ্গে কোনো আপস হবে না- বিএনপি নেতা মোশাররফ ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন ১ নম্বর পুলিশ ফাঁড়ির ২৭ জনের বদলি নিয়ে প্রচারিত তথ্য অসত্য- জেলা পুলিশ বেরোবির বিজয়-২৪ হলের রিডিং রুম ও মসজিদে এসি স্থাপন

রাজশাহীকে বাসযোগ্য ও দুর্নীতিমুক্ত নগরী গড়ার অঙ্গীকার আরডিএ’র নতুন চেয়ারম্যানের

রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহরে পরিণত করার দৃঢ় অঙ্গীকার নিয়ে দায়িত্বে এসেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। সোমবার (১৫ জুন) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করে সাংবাদিকদের সামনে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
দায়িত্ব গ্রহণের পর নতুন চেয়ারম্যান জানান, নেতৃত্বের পক্ষ থেকে তাকে অনেক আস্থা ও প্রত্যাশা নিয়ে এই গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করা হয়েছে। তিনি বলেন, উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া – তাই পূর্বসূরিরা রাজশাহীর জন্য যে মাস্টার প্ল্যান প্রণয়ন করেছেন, সেই পরিকল্পনার আলোকেই নগর উন্নয়নের কাজ এগিয়ে নেওয়া হবে। দায়িত্বের পরিধি পর্যালোচনা করে এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে রাজশাহীর সামগ্রিক উন্নয়নকে আরও গতিশীল করা হবে বলে তিনি জানান।
নগরকে পুরোপুরি নাগরিকবান্ধব করে তোলার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আবুল কালাম আজাদ সুইট বলেন, রাজশাহীকে এমনভাবে গড়া হবে যাতে এখানকার মানুষ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন। উন্নয়নের সুবিধা ও প্রয়োজনীয় নাগরিক সেবা সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়া হবে, যাতে তারা অনায়াসে সেবা গ্রহণ করতে এবং উন্নয়ন কার্যক্রমে অংশীদার হতে পারেন।
দুর্নীতির প্রশ্নে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে তিনি বলেন, প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তর থেকে অনিয়ম ও দুর্নীতি সমূলে নির্মূল করা হবে। এ বিষয়ে অতীতের যেকোনো অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ জানাতে তিনি সাধারণ নাগরিক ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এর আগে নথিতে আনুষ্ঠানিক স্বাক্ষরের মধ্য দিয়ে দায়িত্বভার গ্রহণ করেন নতুন চেয়ারম্যান। পরে দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত অতিথি এবং কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা নেন তিনি। অনুষ্ঠানের শেষে আরডিএ অফিস চত্বরে একটি গাছের চারা রোপণ করেন আবুল কালাম আজাদ সুইট।

জনপ্রিয় সংবাদ

নাটোরে জানাজায় মরদেহের সুরতহাল করতে গিয়ে জনরোষের শিকার দুই পুলিশ

রাজশাহীকে বাসযোগ্য ও দুর্নীতিমুক্ত নগরী গড়ার অঙ্গীকার আরডিএ’র নতুন চেয়ারম্যানের

প্রকাশের সময়ঃ ০২:৩৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬