ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে একাত্তর টিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন “শাওন হত্যার বিচার ও শ্রমিক অধিকার বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হামের প্রকোপ অব্যাহত: জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত ভর্তি ১,৫৫২ রোগী, মৃত্যু ৭ পাথরের আড়ালে লুকানো ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার, চালক আটক চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার স্বাস্থ্য, অবকাঠামো ও খাদ্য নিরাপত্তায় এগিয়ে ময়মনসিংহ ত্রিশালে মসজিদে শিশু নির্যাতনের অভিযোগ: ইমাম গ্রেফতার নতুন ছাত্রদল কমিটি প্রত্যাখ্যান: বিক্ষোভ মিছিল ও ক্যাম্পাসে প্রবেশ নিষেধের দাবি “জামিনের আনন্দে কারা ফটকে জনসমুদ্র, সেই ভিড়েই থেমে গেল মিঠুর হৃদস্পন্দন”
ট্রাস্কফোর্সের অভিযানে

চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভোরবেলার ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে অধিদপ্তরের সদস্যরা। এ সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

রবিবার (২১ জুন) সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৭টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার হুজরাপুর রেলবাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত নারী হলেন মোসা. সেলিনা বেগম (৬৫)। তিনি হুজরাপুর রেলবাগান এলাকার বাসিন্দা এবং তার স্বামীর নাম মো. লোকমান শেখ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সেলিনা বেগমের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাকে নজরদারিতে রেখে ট্রাস্কফোর্সের সদস্যরা অভিযান চালান। অভিযানের সময় তার হেফাজত তল্লাশি করে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১ গ্রাম হেরোইন এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গ্রেফতার হওয়া সেলিনা বেগম একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে পূর্বেও মাদক-সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে। সর্বশেষ অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে আমাদের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে মাদক কারবারি ও পাচারকারীদের আইনের আওতায় আনা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, জেলার বিভিন্ন সীমান্তবর্তী ও ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মাদক উৎপাদন, পরিবহন, মজুত ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে অধিদপ্তর কোনো ধরনের ছাড় দেবে না।
উল্লেখ্য, সীমান্তবর্তী জেলা হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ দীর্ঘদিন ধরেই মাদক পাচারের ঝুঁকিতে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে নিয়মিত অভিযান পরিচালনা করলেও মাদক কারবারিদের তৎপরতা পুরোপুরি থামেনি। সংশ্লিষ্টদের মতে, মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে একাত্তর টিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ট্রাস্কফোর্সের অভিযানে

চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের সময়ঃ ০৫:৩৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬