ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ সেমিফাইনাল ম্যাচ চলাকালে ভয়াবহ বজ্রাঘাতে মাঠেই ফুটবলারের মৃত্যু ‘ডিসেম্বরে দেশে এলে রাজপথেই দেখা হবে’- ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ঐক্য ধরে রাখতে না পারলে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান হতে পারে-ইবি উপাচার্য সিঙ্গেল মায়েদের স্বাবলম্বিতা ও বিহারী শিশুদের শিক্ষায় অনন্য সামাজিক উদ্যোগ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের রাজপথের সংঘাতের প্রভাব শুধু সড়কেই সীমাবদ্ধ ছিল না মায়ের উদ্দেশে শেষ চিঠি লিখেই আন্দোলনে যান আনাস

২০২৬-২৭ বাজেটে বাড়তে পারে সিগারেটের দাম

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চার স্তরের সিগারেটের দাম বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে।

সিগারেট ব্যবহারকারীদের জন্য আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে আসতে পারে নতুন মূল্যবৃদ্ধির খবর। জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাকজাত পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করার লক্ষ্যে সরকার চার স্তরের সিগারেটের দাম বাড়ানোর পরিকল্পনা করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রস্তাবিত বাজেট কাঠামো অনুযায়ী, প্রিমিয়াম বা অতি-উচ্চ স্তরের সিগারেটের দাম সবচেয়ে বেশি বাড়তে পারে। বর্তমানে ১০ শলাকার একটি প্যাকেটের মূল্য ১৮৫ টাকা থাকলেও তা ২৫ টাকা বৃদ্ধি পেয়ে ২১০ টাকায় উন্নীত হতে পারে।

এছাড়া উচ্চ স্তরের সিগারেটের ১০ শলাকার প্যাকেটের দাম ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। একইভাবে মধ্যম স্তরের সিগারেটের প্যাকেট মূল্য ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯০ টাকা করার পরিকল্পনা করা হয়েছে।

অন্যদিকে, নিম্ন স্তরের সিগারেটের ক্ষেত্রে তুলনামূলক কম মূল্যবৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। বর্তমানে ৬০ টাকা মূল্যের ১০ শলাকার একটি প্যাকেটের দাম ২ টাকা বাড়িয়ে ৬২ টাকা নির্ধারণ করা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, তামাকজাত পণ্যের ওপর সম্পূরক শুল্ক বাড়ানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে। প্রস্তাব অনুযায়ী, সিগারেটের ক্ষেত্রে সর্বোচ্চ সম্পূরক শুল্ক ৬৭ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হতে পারে।

এদিকে, প্রথমবারের মতো নিকোটিন পাউচকে নির্দিষ্ট মূল্য কাঠামোর আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী বাজেটে ১০ গ্রাম নিকোটিন পাউচের মূল্য ৫০০ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। পাশাপাশি এ পণ্য আমদানির ক্ষেত্রে ৪০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের বিষয়টিও আলোচনায় রয়েছে।

অর্থনীতিবিদদের মতে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যেই তামাক ও নিকোটিনজাত পণ্যের ওপর এ ধরনের কর কাঠামো পুনর্বিন্যাস করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

২০২৬-২৭ বাজেটে বাড়তে পারে সিগারেটের দাম

প্রকাশের সময়ঃ ০২:২৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬