ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ সেমিফাইনাল ম্যাচ চলাকালে ভয়াবহ বজ্রাঘাতে মাঠেই ফুটবলারের মৃত্যু ‘ডিসেম্বরে দেশে এলে রাজপথেই দেখা হবে’- ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ঐক্য ধরে রাখতে না পারলে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান হতে পারে-ইবি উপাচার্য সিঙ্গেল মায়েদের স্বাবলম্বিতা ও বিহারী শিশুদের শিক্ষায় অনন্য সামাজিক উদ্যোগ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের রাজপথের সংঘাতের প্রভাব শুধু সড়কেই সীমাবদ্ধ ছিল না মায়ের উদ্দেশে শেষ চিঠি লিখেই আন্দোলনে যান আনাস

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ এর অভিযানে হেরোইনসহ আটক ১

শিবগঞ্জের কানসাট এলাকায় র‌্যাব-৫ এর অভিযানে জব্দকৃত আলামত ও আটক ব্যক্তি।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় র‌্যাব-৫ এর অভিযানে ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়।

র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২১ জুলাই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিএন বাজার এলাকায় কানসাট-চৌডালা সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেন র‌্যাব সদস্যরা।

চেকপোস্টে একটি যাত্রীবাহী অটোরিকশা পৌঁছালে সেটিকে থামানোর সংকেত দেওয়া হয়। অটোরিকশার চালকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে উপস্থিত যাত্রী ও সাক্ষীদের সামনে তার দেহ এবং অটোরিকশায় তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় তার হেফাজত থেকে ১০০ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন এবং ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়।

আটক ব্যক্তি হলেন শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের হরিপুর মসজিদপাড়া এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুল খালেক ওরফে খালেক (৫০)।

র‌্যাব জানায়, জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ এর অভিযানে হেরোইনসহ আটক ১

প্রকাশের সময়ঃ ০৮:৩৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬