
বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৪নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য (ইউপি মেম্বার) শীলা ইসলাম (শিলা মেম্বার) মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্থানীয় সূত্রে জানা গেছে, অস্বাভাবিকভাবে তার মৃত্যু হয়েছে। খবরটি ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।
মৃত্যুকালে তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের আগৈলঝাড়া উপজেলা শাখার শ্রম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একজন জনপ্রতিনিধি ও রাজনৈতিক সংগঠক হিসেবে নিজ এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের সেবায় তার উল্লেখযোগ্য অবদান ছিল বলে জানান স্থানীয়রা।
তার এই অনাকাঙ্ক্ষিত ও অকাল মৃত্যুতে এলাকায় ব্যাপক শোক ও স্তব্ধতার সৃষ্টি হয়েছে। স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্থানীয় সরকার প্রতিনিধিরা তার এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বরিশাল প্রতিনিধিঃ 





















