ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

এল নিনোর প্রভাবে সাময়িক বন্ধ ইগুয়াজু জলপ্রপাত, মঙ্গলবার খুলছে

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৩:৩৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১২৮০ Time View

নদীর পানিপ্রবাহ বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় আর্জেন্টিনার ইগুয়াজু জলপ্রপাত সাময়িকভাবে পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়।

এল নিনোর প্রভাবে নদীর পানির প্রবাহ বিপজ্জনক মাত্রায় বেড়ে যাওয়ার আশঙ্কায় আর্জেন্টিনার বিখ্যাত ইগুয়াজু জলপ্রপাত পর্যটকদের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে জলপ্রপাতসংলগ্ন বিভিন্ন এলাকায় প্রবেশাধিকারও সীমিত করা হয়।

সোমবার (১২ অক্টোবর) নদীর পানির উচ্চতা ও প্রবাহ বেড়ে যাওয়ায় এ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

ইগুয়াজু জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানায়, ইগুয়াজু নদীতে পানির প্রবাহ প্রতি সেকেন্ডে ১২ হাজার ঘনমিটার ছাড়িয়ে যায়। এই প্রবাহ স্বাভাবিক গড়ের ছয় গুণেরও বেশি। ফলে পর্যটকদের চলাচল এবং জনসাধারণের প্রবেশের ক্ষেত্রে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, মানুষের চলাচল ও সাধারণের জন্য উন্মুক্ত এলাকাগুলোতে প্রবেশ সাময়িকভাবে সীমিত করা হয়েছে।

পরে নদীর পানিপ্রবাহ কমতে শুরু করায় মঙ্গলবার থেকে জলপ্রপাত এলাকা পর্যটকদের জন্য আবার খুলে দেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ।

এল নিনোর প্রভাবে বন্যার আশঙ্কা

এর আগে ২০২৩ ও ২০২৪ সালেও এল নিনোর প্রভাবে সৃষ্ট বন্যার কারণে আর্জেন্টিনার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ইগুয়াজু জাতীয় উদ্যান বন্ধ রাখতে হয়েছিল।

এল নিনো প্রশান্ত মহাসাগরের উষ্ণ পানির সঙ্গে সম্পর্কিত একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা। এর প্রভাবে বিশ্বজুড়ে বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন ঘটে। এতে বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি, খরা ও অন্যান্য অস্বাভাবিক আবহাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

জাতিসংঘের বিশেষজ্ঞরা এল নিনোর একটি অত্যন্ত শক্তিশালী পর্যায় আসার পূর্বাভাস দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আর্জেন্টিনায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত

আর্জেন্টিনার জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, গত মাসে দেশটির উপকূলীয় অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে। সংস্থাটির মতে, বৃষ্টিপাতের এই ধরন শক্তিশালী এল নিনোর সময় দেখা দেওয়া পরিস্থিতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

এদিকে, প্যারাগুয়ে সীমান্তে অবস্থিত একটি জলবিদ্যুৎকেন্দ্রের তথ্য অনুযায়ী, পারানা নদীতে সেপ্টেম্বরে পানির প্রবাহ ঐতিহাসিক গড়ের তুলনায় ৩৭ শতাংশ বেশি ছিল। অক্টোবরের প্রথম ভাগে তা বেড়ে গড়ের চেয়ে ৪০ শতাংশ বেশি হয়েছে।

অন্যদিকে, উরুগুয়ে নদীর তীরবর্তী এলাকায় বন্যা দেখা দেওয়ায় বেশ কয়েকজন বাসিন্দা বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

নদীগুলোর পানিপ্রবাহ বৃদ্ধি ও অতিবৃষ্টির পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্কতা জারি রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

এল নিনোর প্রভাবে সাময়িক বন্ধ ইগুয়াজু জলপ্রপাত, মঙ্গলবার খুলছে

প্রকাশের সময়ঃ ০৩:৩৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬