ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১ ডামুড্যায় গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন হরমুজ প্রণালিতে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলা মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৩৩ নগরকান্দায় ব্রিজের সংযোগ সড়ক ধসে মরণফাঁদ, ঝুঁকি নিয়ে চলাচল ইরানযুদ্ধের প্রভাবে চাপে মার্কিন নৌবহর, মেরামতে লাগবে কয়েক বছর ইরানের বিরুদ্ধে সামরিক উত্তেজনা বাড়ালে পরিণতি ভয়াবহ হবে: রাশিয়ার হুঁশিয়ারি

ঘূর্ণিঝড় অর্ণব শক্তি বাড়াচ্ছে, ২৮ অক্টোবর অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১২:৫১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১২৫৫ Time View

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও শক্তিশালী হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে প্রবল ও পরে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে ঝড়টি।

ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

চার সমুদ্রবন্দর থেকে ঝড়ের দূরত্ব

আবহাওয়া অধিদপ্তরের ২৬ অক্টোবর প্রকাশিত ৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল ৬টায় ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পায়রা সমুদ্রবন্দর থেকে প্রায় ৭৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

একই সময়ে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮২০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৭৪৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে ছিল।

আরও শক্তিশালী হওয়ার পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার মধ্যরাত নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরে এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৬২ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার সময় এ গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত উঠছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল রয়েছে।

বাংলাদেশের উপকূলে বৃষ্টির সম্ভাবনা

ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার পূর্বাভাস না থাকলেও এর প্রভাবে দেশের কিছু এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়া হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দরসংলগ্ন এলাকায় সোমবার সকালে আবহাওয়া তুলনামূলক স্বাভাবিক ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রোদ থাকলেও সাগর ধীরে ধীরে উত্তাল হতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মাছ ধরার নৌযানকে সতর্ক থাকার নির্দেশ

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সমুদ্রের পরিস্থিতি বিবেচনায় নৌযানগুলোকে আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়টির গতিপথ ও শক্তির পরিবর্তনের ওপর নজর রাখছে আবহাওয়া কর্তৃপক্ষ। তাই উপকূলীয় এলাকার বাসিন্দা, জেলে ও নৌযান সংশ্লিষ্টদের সর্বশেষ সরকারি পূর্বাভাস অনুসরণ করা জরুরি।

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

ঘূর্ণিঝড় অর্ণব শক্তি বাড়াচ্ছে, ২৮ অক্টোবর অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা

প্রকাশের সময়ঃ ১২:৫১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬