ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

বেরোবিসাসের এক যুগ পূর্তি: যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান উপাচার্যের

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) এক যুগ পূর্তির আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, বিশ্ববিদ্যালয় জ্ঞান, যুক্তি ও মুক্তচিন্তার কেন্দ্র। এখানে সাংবাদিকতার কাজ হবে গঠনমূলক সমালোচনা, তথ্যনির্ভর বিশ্লেষণ এবং ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া। ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, অনেক সময় যাচাই না করে তথ্য প্রচার করার কারণে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হয়। তাই যেকোনো সংবাদ প্রকাশের আগে সত্যতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন উপাচার্য। তিনি বলেন, বর্তমান সরকার তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের দক্ষ করে তোলা এবং তাঁদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে সব অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বেরোবিসাসের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান। এ ছাড়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মো. তাবিউর রহমান প্রধান, বেরোবিসাসের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান পুলকসহ শিক্ষার্থীরা বক্তব্য দেন।

আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে কেক কেটে সমিতির যুগপূর্তির আনন্দ ভাগ করে নেন অতিথিরা ও সংগঠনের সদস্যরা।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

বেরোবিসাসের এক যুগ পূর্তি: যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান উপাচার্যের

প্রকাশের সময়ঃ ০১:২৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬