
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার। সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত ফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষার্থীরা দুটি ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইট দুটি হলো—eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে।
অনলাইনে ফল জানার নিয়ম
পরীক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবেন। এ জন্য রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার বছর ও শিক্ষা বোর্ডের তথ্য প্রয়োজন হতে পারে।
এসএমএসে ফল জানার নিয়ম
মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বরের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—
HSC [বোর্ডের নামের প্রথম তিন অক্ষর] [রোল নম্বর] [পরীক্ষার বছর]
এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে এসএমএস লিখতে হবে—
HSC Dha 123456 2026
এরপর সেটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন
ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত। এ জন্য অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনপ্রক্রিয়া, নির্ধারিত ফি ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
অধিকার ডেস্কঃ 





















