
এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ অর্জন করেছে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ। এ বছর কলেজটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৪১ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছেন।
কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছর প্রতিষ্ঠানটির ৫৮তম ব্যাচের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেন। ৪১ জন পরীক্ষার্থীর সবাই ছিলেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। প্রত্যেকেই জিপিএ-৫ অর্জন করে কলেজের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছেন।
এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. আবুল কালাম আজাদ বলেন, এ সাফল্যের পেছনে ক্যাডেটদের একনিষ্ঠ অধ্যবসায়, কলেজ কর্তৃপক্ষের সার্বক্ষণিক তদারকি, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা ও সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের প্রেরণা ও আন্তরিক সহযোগিতা রয়েছে।
তিনি এ অর্জনে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও প্রতিষ্ঠানের এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অধিকার ডেস্কঃ 





















