ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

বরিশাল শিক্ষা বোর্ডে ছয় জেলার মধ্যে পাসের হারে এগিয়ে পিরোজপুর

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৯:৫৯:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১২৪৬ Time View

বরিশাল শিক্ষা বোর্ডের ছয় জেলার মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে পিরোজপুর।

বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন ছয় জেলার মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে পিরোজপুর। এ জেলায় পাসের হার ৫১ দশমিক ৫৫ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে বরিশাল এবং তৃতীয় স্থানে বরগুনা।

বোর্ডের তথ্য অনুযায়ী, পিরোজপুর জেলার ৪৭টি কলেজ থেকে ৬ হাজার ৭৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩ হাজার ৪৯৬ জন। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন শিক্ষার্থী।

দ্বিতীয় অবস্থানে থাকা বরিশাল জেলায় ১০৭টি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ২০ হাজার ৯২৯ জন। তাদের মধ্যে পাস করেছে ১০ হাজার ৪৫৩ জন। জেলায় পাসের হার ৪৯ দশমিক ৯৫ শতাংশ। এ ছাড়া জিপিএ-৫ পেয়েছে ৬২২ জন পরীক্ষার্থী।

তৃতীয় স্থানে রয়েছে বরগুনা জেলা। এখানে ৩৬টি কলেজ থেকে ৫ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২ হাজার ৫৭৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন।

চতুর্থ অবস্থানে থাকা ভোলা জেলায় পাসের হার ৩৯ দশমিক ৫৪ শতাংশ। জেলার ৫৯টি কলেজ থেকে ৯ হাজার ৫৩৯ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৩ হাজার ৭৭২ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৭০ জন।

অন্যদিকে, পাসের হারে পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে পটুয়াখালী ও ঝালকাঠি জেলা। পটুয়াখালীতে পাসের হার ৩৮ দশমিক ৫১ শতাংশ। জেলার ৭০টি কলেজ থেকে ১০ হাজার ৪৩০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪ হাজার ১৭ জন।

ঝালকাঠি জেলায় ৩১টি কলেজ থেকে ৪ হাজার ৪৫৭ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ হাজার ৬৫৩ জন। জেলায় পাসের হার ৩৭ দশমিক ০৯ শতাংশ।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

বরিশাল শিক্ষা বোর্ডে ছয় জেলার মধ্যে পাসের হারে এগিয়ে পিরোজপুর

প্রকাশের সময়ঃ ০৯:৫৯:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬