ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ সেমিফাইনাল ম্যাচ চলাকালে ভয়াবহ বজ্রাঘাতে মাঠেই ফুটবলারের মৃত্যু ‘ডিসেম্বরে দেশে এলে রাজপথেই দেখা হবে’- ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ঐক্য ধরে রাখতে না পারলে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান হতে পারে-ইবি উপাচার্য সিঙ্গেল মায়েদের স্বাবলম্বিতা ও বিহারী শিশুদের শিক্ষায় অনন্য সামাজিক উদ্যোগ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের রাজপথের সংঘাতের প্রভাব শুধু সড়কেই সীমাবদ্ধ ছিল না মায়ের উদ্দেশে শেষ চিঠি লিখেই আন্দোলনে যান আনাস

বেরোবির জন্য ২০২৬-২৭ অর্থবছরে ৮২ কোটি ৮১ লাখ টাকার রাজস্ব বাজেট অনুমোদন দিল ইউজিসি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-র ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব ব্যয় নির্বাহের জন্য ৮২ কোটি ৮১ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। সম্প্রতি অনুষ্ঠিত ইউজিসির ১৮৭তম পূর্ণ কমিশন সভায় দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইউজিসির সমন্বিত বাজেট পাসের ধারাবাহিকতায় এই বরাদ্দ চূড়ান্ত করা হয়।
অনুমোদিত বাজেট কাঠামো অনুযায়ী, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সামগ্রিকভাবে ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি কমিশনের নিজস্ব প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা রাখা হয়েছে। বরাদ্দকৃত অর্থের একটি অংশ নিয়মিত শিক্ষা ও প্রশাসনিক খাতে এবং বাকি অংশ উন্নয়নমূলক কার্যক্রমে ব্যয় হবে।
তুলনামূলক পর্যালোচনায় দেখা যায়, রাজস্ব বরাদ্দের ক্ষেত্রে বেরোবি দেশের কিছু পুরনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে পিছিয়ে রয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এবারের বরাদ্দে বেরোবির চেয়ে এগিয়ে রয়েছে। আর সর্বোচ্চ রাজস্ব বরাদ্দ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
চলতি বাজেটে গবেষণা খাতে উল্লেখযোগ্য নীতিগত পরিবর্তন এনেছে ইউজিসি। বিশ্ববিদ্যালয়গুলোকে আলাদাভাবে গবেষণা বরাদ্দ না দিয়ে তা ইউজিসির কেন্দ্রীয় তত্ত্বাবধানে একত্রিত করা হয়েছে। এর ফলে গবেষণা কার্যক্রমে সমন্বয় বাড়বে, অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে এবং একই ধরনের প্রকল্পে অতিরিক্ত ব্যয় কমে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সঙ্গে বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বিস্তারে বৈদেশিক বৃত্তি খাতে বরাদ্দও বাড়ানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি, আবাসন সংকট, অবকাঠামোগত প্রয়োজনীয়তা এবং নতুন উন্নয়ন প্রকল্পের কথা মাথায় রাখলে ভবিষ্যতে বেরোবির জন্য আরও বড় বাজেট প্রয়োজন হবে। তবে এবারের অনুমোদিত বাজেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক পরিচালনা এবং দৈনন্দিন কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

বেরোবির জন্য ২০২৬-২৭ অর্থবছরে ৮২ কোটি ৮১ লাখ টাকার রাজস্ব বাজেট অনুমোদন দিল ইউজিসি

প্রকাশের সময়ঃ ০১:০২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬