ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রঙ-তুলিতে ‘জুলাই ২৪’-শিশুদের ক্যানভাসে ফুটে উঠল গণঅভ্যুত্থানের চেতনা জুলাই চেতনা হৃদয়ে ধারণ করার আহ্বান রাষ্ট্রপতির-সংসদে পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস চাঁপাইনবাবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ সেমিফাইনাল ম্যাচ চলাকালে ভয়াবহ বজ্রাঘাতে মাঠেই ফুটবলারের মৃত্যু ‘ডিসেম্বরে দেশে এলে রাজপথেই দেখা হবে’- ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ঐক্য ধরে রাখতে না পারলে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান হতে পারে-ইবি উপাচার্য সিঙ্গেল মায়েদের স্বাবলম্বিতা ও বিহারী শিশুদের শিক্ষায় অনন্য সামাজিক উদ্যোগ

রাসিক প্রশাসকের সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে রাজশাহী নগর ভবনে রাসিক প্রশাসকের কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী মহানগরীকে সবুজ, পরিবেশবান্ধব, স্মার্ট, স্বাস্থ্যকর, নিরাপদ এবং জলবায়ু-সহনশীল আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সাক্ষাতের শুরুতে রাসিক প্রশাসক মার্কিন রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। মতবিনিময় শেষে রাষ্ট্রদূতের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয়। এ ছাড়া রাষ্ট্রদূত রাসিকের পরিদর্শন বইয়ে তাঁর মূল্যবান মন্তব্য লিপিবদ্ধ করেন।
সৌজন্য সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান ও পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ড। রাসিকের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ

রঙ-তুলিতে ‘জুলাই ২৪’-শিশুদের ক্যানভাসে ফুটে উঠল গণঅভ্যুত্থানের চেতনা

রাসিক প্রশাসকের সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের সময়ঃ ১২:৫৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬