ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রঙ-তুলিতে ‘জুলাই ২৪’-শিশুদের ক্যানভাসে ফুটে উঠল গণঅভ্যুত্থানের চেতনা জুলাই চেতনা হৃদয়ে ধারণ করার আহ্বান রাষ্ট্রপতির-সংসদে পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস চাঁপাইনবাবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ সেমিফাইনাল ম্যাচ চলাকালে ভয়াবহ বজ্রাঘাতে মাঠেই ফুটবলারের মৃত্যু ‘ডিসেম্বরে দেশে এলে রাজপথেই দেখা হবে’- ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ঐক্য ধরে রাখতে না পারলে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান হতে পারে-ইবি উপাচার্য সিঙ্গেল মায়েদের স্বাবলম্বিতা ও বিহারী শিশুদের শিক্ষায় অনন্য সামাজিক উদ্যোগ

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ সরকারি কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী কোর্ট একাডেমিতে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে রাজশাহী কোর্ট একাডেমির মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বৃক্ষরোপণ উপলক্ষে কোর্ট একাডেমির হলরুমে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশন ২ লাখ ৫০ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নগরজুড়ে কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরও জানান, এই কর্মসূচিকে সফল করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। সকলের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতায় এই কর্মসূচি পূর্ণ সাফল্য পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাসিক প্রশাসক পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, পরিবেশবান্ধব, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী কোর্ট একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। এ ছাড়া কোর্ট একাডেমির সিনিয়র শিক্ষক গোলাম মর্তুজা মিল্টন, মাহবুবুল ইকরাম ফারুক, মহানগর বিএনপির দপ্তর দায়িত্বপ্রাপ্ত মুঈদুর রহমান মঈদ, রাজপাড়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা অজিফা ইয়াসমিন, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সদস্য সচিব মজিউল আহসান হিমেল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোনায়েম, হাফিজুল ইসলাম আপেল, মহানগর কৃষক দলের সভাপতি শরফুজ্জামান জামান শামীমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

রঙ-তুলিতে ‘জুলাই ২৪’-শিশুদের ক্যানভাসে ফুটে উঠল গণঅভ্যুত্থানের চেতনা

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

প্রকাশের সময়ঃ ০৬:২৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬