ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের প্রকোপ অব্যাহত: জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত ভর্তি ১,৫৫২ রোগী, মৃত্যু ৭ পাথরের আড়ালে লুকানো ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার, চালক আটক চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার স্বাস্থ্য, অবকাঠামো ও খাদ্য নিরাপত্তায় এগিয়ে ময়মনসিংহ ত্রিশালে মসজিদে শিশু নির্যাতনের অভিযোগ: ইমাম গ্রেফতার নতুন ছাত্রদল কমিটি প্রত্যাখ্যান: বিক্ষোভ মিছিল ও ক্যাম্পাসে প্রবেশ নিষেধের দাবি “জামিনের আনন্দে কারা ফটকে জনসমুদ্র, সেই ভিড়েই থেমে গেল মিঠুর হৃদস্পন্দন” সাফা ফাউন্ডেশনের বৃক্ষ বিতরণ কর্মসূচি: সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে চারা বিতরণ এমপি বুলবুলের ঐচ্ছিক তহবিল থেকে চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা: বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ, পতাকা বৈঠকের আহ্বান

সত্রাজিতপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুরে আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে বক্তব্য রাখছেন প্রধান অতিথি সংসদ সদস্য ড. মো. কেরামত আলী এমপি।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে একটি কর্মী শিক্ষা শিবির সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (১৯ জুন) আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সত্রাজিতপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এই শিক্ষা শিবির আয়োজন করা হয়। পবিত্র কুরআন ও হাদিসের নির্দেশনার আলোকে কর্মীদের নৈতিক, আদর্শিক এবং সাংগঠনিক সক্ষমতা বিকাশের লক্ষ্যে দিনব্যাপী এই কর্মসূচি পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী এমপি। তিনি তাঁর বক্তব্যে কর্মীদের দেশ ও সমাজের কল্যাণে সততা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন। পাশাপাশি মানবিক মূল্যবোধ ও আদর্শভিত্তিক সমাজ গঠনে কর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

শিবিরে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. সাদিকুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মান্নান এবং শিবগঞ্জ পশ্চিম জেলা শিবির সভাপতি মো. মামুন হাসানসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

শিক্ষা শিবিরের বিভিন্ন সেশনে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও মূল আদর্শ নিয়ে গভীর আলোচনা হয়। ব্যানারে সহীহ বুখারীর একটি হাদিস উল্লেখ করে বলা হয় — “তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, কাজেই প্রত্যেকেই নিজ অধীনস্থদের বিষয়ে জিজ্ঞাসিত হবে।” এছাড়া কবি আল মাহমুদের কবিতার পঙক্তি উপস্থাপনের মাধ্যমে কর্মীদের অনুপ্রাণিত করা হয়।

বক্তারা বলেন, কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা উন্নয়নের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এ ধরনের শিক্ষা শিবির অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচির সকল কার্যক্রম সম্পন্ন হয়। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণমূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

হামের প্রকোপ অব্যাহত: জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত ভর্তি ১,৫৫২ রোগী, মৃত্যু ৭

সত্রাজিতপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ০১:২৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬