ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
“জামিনের আনন্দে কারা ফটকে জনসমুদ্র, সেই ভিড়েই থেমে গেল মিঠুর হৃদস্পন্দন” সাফা ফাউন্ডেশনের বৃক্ষ বিতরণ কর্মসূচি: সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে চারা বিতরণ এমপি বুলবুলের ঐচ্ছিক তহবিল থেকে চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা: বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ, পতাকা বৈঠকের আহ্বান রাসিক প্রশাসকের সঙ্গে জাপানি ব্যবসায়ী প্রতিনিধি দলের সাক্ষাৎ গৌরনদীতে ৩ বছরের শিশু নির্যাতনের শিকার, অভিযুক্ত ৬৫ বছর বয়সী প্রতিবেশী জালাল পলাতক এফএনএফের সচেতন খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ইবিতে পোষ্য কোটা বাতিল ও সার্টিফিকেট হয়রানি বন্ধের দাবিতে বৈবিছাআ নেতার আমরণ অনশন রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর: ককটেল বিস্ফোরণে আহত পুলিশ স্বর্ণপট্টিতে জুয়েলার্সে চুরি: ২০০ ভরি সোনা, ১২০০ ভরি চাঁদি ও ২৫ লাখ টাকা লুট

এমপি বুলবুলের ঐচ্ছিক তহবিল থেকে চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে ২৫টি অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা তুলে দিচ্ছেন এমপি মোঃ নূরুল ইসলাম বুলবুল। ছবি: দৈনিক অধিকার

চাঁপাইনবাবগঞ্জ  সদর-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুলের ঐচ্ছিক তহবিল থেকে ২৫টি অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এই অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। এ ছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ সোহেল রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে নির্বাচিত ২৫টি পরিবারের প্রতিনিধিদের হাতে সরাসরি নগদ অর্থ তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, সমাজের প্রান্তিক ও দুঃস্থ মানুষের জীবনমান উন্নয়ন এবং বিভিন্ন সংকটে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি জানান, সাধারণ মানুষের কল্যাণে ভবিষ্যতেও এই ধরনের সামাজিক ও মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এই মানবিক সহায়তার উদ্যোগকে স্থানীয় মহলে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংসদ সদস্যের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

“জামিনের আনন্দে কারা ফটকে জনসমুদ্র, সেই ভিড়েই থেমে গেল মিঠুর হৃদস্পন্দন”

এমপি বুলবুলের ঐচ্ছিক তহবিল থেকে চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা

প্রকাশের সময়ঃ ১০:৫২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬