ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রঙ-তুলিতে ‘জুলাই ২৪’-শিশুদের ক্যানভাসে ফুটে উঠল গণঅভ্যুত্থানের চেতনা জুলাই চেতনা হৃদয়ে ধারণ করার আহ্বান রাষ্ট্রপতির-সংসদে পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস চাঁপাইনবাবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ সেমিফাইনাল ম্যাচ চলাকালে ভয়াবহ বজ্রাঘাতে মাঠেই ফুটবলারের মৃত্যু ‘ডিসেম্বরে দেশে এলে রাজপথেই দেখা হবে’- ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ঐক্য ধরে রাখতে না পারলে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান হতে পারে-ইবি উপাচার্য সিঙ্গেল মায়েদের স্বাবলম্বিতা ও বিহারী শিশুদের শিক্ষায় অনন্য সামাজিক উদ্যোগ
চাঁপাইনবাবগঞ্জে

সাফা ফাউন্ডেশনের বৃক্ষ বিতরণ কর্মসূচি: সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে চারা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নতুনহাট এলাকায় সাফা ফাউন্ডেশনের বৃক্ষ বিতরণ কর্মসূচিতে স্থানীয় জনসাধারণের মাঝে গাছের চারা তুলে দিচ্ছেন এমপি মো. নূরুল ইসলাম বুলবুল। ছবি: দৈনিক অধিকার

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬ আয়োজন করেছে সাফা ফাউন্ডেশন। শনিবার (২০ জুন) বিকাল ৫টায় শহরের নতুনহাট এলাকার একটি মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

“গাছ লাগান, পরিবেশ বাঁচান — ভবিষ্যৎ রক্ষা করুন” এবং “একটি গাছ একটি প্রাণ, সবুজ হোক আমাদের দেশ” — এই দুটি স্লোগানকে প্রতিপাদ্য করে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সোহেল রানা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সাফা ফাউন্ডেশনের এই উদ্যোগকে তিনি অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ উপহার দিতে সবাইকে বেশি বেশি গাছ লাগানো এবং তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আয়োজকরা জানান, পরিবেশ বিপর্যয় রোধ এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাফা ফাউন্ডেশন প্রতি বছর বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ বছরের কর্মসূচিতে স্থানীয় জনসাধারণের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সাফা ফাউন্ডেশনের কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। চারা বিতরণ শেষে পরিবেশ সংরক্ষণে সচেতনতার আহ্বান জানিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

জনপ্রিয় সংবাদ

রঙ-তুলিতে ‘জুলাই ২৪’-শিশুদের ক্যানভাসে ফুটে উঠল গণঅভ্যুত্থানের চেতনা

চাঁপাইনবাবগঞ্জে

সাফা ফাউন্ডেশনের বৃক্ষ বিতরণ কর্মসূচি: সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে চারা বিতরণ

প্রকাশের সময়ঃ ১০:৫৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬