
পরিবেশ সংরক্ষণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্য নিয়ে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর এলাকায় স্বনির্ভর খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করে গৌরনদী উপজেলা ও পৌর কৃষক দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা/মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি।
প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব ও সাবেক ভিপি মিজানুর রহমান মুকুল।
এছাড়াও উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, গৌরনদী মডেল থানার অফিসার ইন-চার্জ (তদন্ত) মাহবুবুর রহমান, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির হান্নান, গৌরনদী ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিদুল ইসলাম মুহিত শরীফ, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম জহিরসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করতে খাল পুনঃখনন ও ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা জলাধার সংরক্ষণ এবং সবুজায়ন বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে অতিথিরা চলমান খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন এবং বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
বরিশাল প্রতিনিধি: 























